× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কান্নায় ভেঙে পড়ে মাঠ ছাড়লেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ০৯:৩৮ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১১:০৪ এএম

ইনজুরিতে ভুগে মাঠ ছাড়েন মেসি—সংগৃহীত ছবি

ইনজুরিতে ভুগে মাঠ ছাড়েন মেসি—সংগৃহীত ছবি

কোপা আমেরিকার ফাইনালে বিরতির পর ইনজুরির কারণে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ম্যাচের ৬৬ মিনিটে আর্জেন্টাইন মহাতারকাকে বদলি করা হয়। তার বদলি হিসেবে নামেন নিকোলাস গঞ্জালেস। মেসি কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন।

ফ্লোরিডায় সেরার মঞ্চে প্রথমার্ধে ডি-বক্সের মুখে বল পেয়ে কলম্বিয়ার একজনের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাইলাইনের কাছে পড়ে যান মেসি। চোট পান ডান পায়ে। বেশ কিছুক্ষণ ধরে মাঠেই শুশ্রূষা নিয়ে নিজ পায়ে দাঁড়ান আর্জেন্টিনা অধিনায়ক। বিরতির আগের বাকি সময়টায় তাকে খোঁড়াতে দেখা যায়। এরপর হন বদলি।

ফক্স স্পোর্টসের বরাতে স্প্যানিশ দৈনিক মার্কা বলেছে, মেসি ইনজুরির কারণেই মাঠ ছেড়েছেন। এদিন ডাগআউটে বসে কাঁদতে দেখা গেছে তাকে।

কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের ফল এখনও ঝুলে। ম্যাচের মূল সময় পেরিয়ে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। তবে এখনও গোলশূন্য দুটি দলই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা