× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উগ্র সমর্থকদের আক্রমণের শিকার আর্জেন্টিনার সমর্থকরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ০৮:৩৬ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১১:৩৯ এএম

কলম্বিয়া সমর্থকদের রোষের মুখে পড়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা—সংগৃহীত ছবি

কলম্বিয়া সমর্থকদের রোষের মুখে পড়ে আর্জেন্টিনা দলের সমর্থকরা—সংগৃহীত ছবি

কোপা আমেরিকার ফাইনাল শুরু হওয়ার কথা ছিল সকাল ৬টায়। আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার সেই ফাইনাল বিলম্বিত হয় প্রায় এক ঘণ্টা। কলম্বিয়া সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে প্রথমে ৩০ মিনিট পর শুরুর কথা থাকলেও পরে তিন দফায় আরও ৫০ মিনিট বাড়ানো হয়। সকাল ৭টা ২০ মিনিটে শুরু হবে শিরোপা মহারণ।

স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়েন মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মী দল। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা করেন। ফলে স্টেডিয়াম গেটে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেক আর্জেন্টাইন ভক্ত আহত হয়।

স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা টিকিটবিহীন কলম্বিয়ান সমর্থকদের উপর চড়াও হন। তবু অনেকেই ঢুকে পড়েন বিনা টিকিটে। আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাইনাল গড়ানোর সময় পিছিয়ে দেওয়া হয়।


সে সময় স্টেডিয়ামের বাইরে কলম্বিয়ান উগ্র সমর্থকদের তোপের মুখে পড়ে আর্জেন্টিনার ভক্তরা। একাধিক ছবিতে নারী ও শিশুদের নাজেহাল অবস্থার ছবিও প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা