× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে ফুটবলারকে পুলিশের গুলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২১:০৩ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ২১:০৪ পিএম

ব্রাজিলে ফুটবলারকে পুলিশের গুলি। সংগৃহীত ছবি

ব্রাজিলে ফুটবলারকে পুলিশের গুলি। সংগৃহীত ছবি

ব্রাজিলের দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ চলাকালে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাঠের মধ্যেই এক ফুটবলারকে গুলি করেছেন কর্তব্যরত পুলিশ। এই ঘটনায় তদন্তের নির্দেশনা দিয়েছে ব্রাজিলের গোইয়া রাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার দেশটির দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতা গোইয়ানো চ্যাম্পিয়নশিপে এই ঘটনা ঘটে। 

ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রো ওয়েস্তে ও গ্রেমিওর মধ্যকার ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা বাদানুবাদ ও হাতাহাতিতে জড়ায়। একপর্যায়ে পুলিশ এসে সমাধানের চেষ্টা করে। মারামারির মধ্যে গ্রেমিওর এক ফুটবলারকে সেন্ট্রোর একজন ধাক্কা দিলে গ্রেমিওর গোলরক্ষক র‌্যামন সুজা ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হন। এমন সময় খুব কাছ থেকে সুজার পা বরাবর রাবার বুলেট ছোড়েন এক পুলিশ কর্মকর্তা। ঘটনার পর আহত ফুটবলারকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা