× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ মাতিয়ে আইসিসির মাসসেরা বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৭:০৬ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৮:০৬ পিএম

জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরাহ— সংগৃহীত ছবি

জুন মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরাহ— সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে ফর্মে ছিলেন জশপ্রীত বুমরাহ। কুড়ি কুড়ির টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার পর ভারতের পেসার পেয়েছেন আরেকটি পুরস্কার। স্বদেশি রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজকে পেছনে ফেলে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ জিতেছেন বুমরাহ। জুন মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটার স্মৃতি মান্ধানা। 

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ২০২১ সালের জানুয়ারি থেকে পুরস্কারটি দেওয়া শুরুর পর এবারেই প্রথম যে একই মাসে নারী-পুরুষ উভয় বিভাগে সেরা হয়েছেন একই দেশের দুই খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ভালো করে সেরা হয়েছেন মান্ধানা।ন্ধানা।

এবারই প্রথমবার একই দেশের দুই খেলোয়াড় হয়েছেন মাসের সেরা— সংগৃহীত ছবি

৩০ বর্ষী পেসার বুমরাহ বিশ্বকাপে মাত্র ৮.২৬ গড়ে নেন ১৫ উইকেট। ওভারপ্রতি দেন স্রেফ ৪.১৭ করে রান। ফাইনালসহ একাধিক ম্যাচে মোড় ঘোরানো স্পেল করে নিজেকে অন্য উচ্চতায় তুলে নেন বুমরাহ। তার ঝলকে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। প্রথমবার মাসসেরা হয়ে খুশি ভারতের পেসার।

ভারতীয় পেসার পুরস্কার পাওয়ার আনন্দে বলেছেন, ‘জুন মাসে আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ায় আনন্দিত। এটা বিশেষ এক সম্মান। দল হিসেবে বড় কিছু অর্জন করেছি। ব্যক্তিগত মুকুটেও নতুন পালক যুক্ত হলো। আমার জীবনে যা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা