× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটিএস গায়কের রেকর্ড ভাঙলেন কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৬:৫৫ পিএম

ইন্সটাগ্রামে এশিয়ার সেরা এখন কোহলি— সংগৃহীত ছবি

ইন্সটাগ্রামে এশিয়ার সেরা এখন কোহলি— সংগৃহীত ছবি

মাঠের ক্রিকেটে কত রেকর্ডই তো ওলটপালট করে দিয়েছেন বিরাট কোহলি। এবার ভাঙলেন মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ার এক রেকর্ড। ক্যারিবিয়ান মুলুকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে উদযাপনের ছবি নিজের প্রোফাইলে ছেড়েছিলেন কোহলি। দলের সঙ্গে ফাইনালম্যানের উদযাপনের পোস্টটি ২১ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছে। 

এটি ইনস্টাগ্রামে ভারত তো বটেই, এশিয়ার ভেতরেও সবচেয়ে বেশি লাইক রিয়্যাক্ট পাওয়া ছবি হয়ে উঠেছে। যা ভেঙেছে বিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস গায়ক কিম তাইহিউংয়ের একটি পোস্টের লাইকের রেকর্ড। কিমের সেই পোস্টটি ২০ মিলিয়ন লাইকের রেকর্ড গড়েছিল। সেটিকে ছাড়িয়ে ইনস্টাগ্রাম পোস্টে ২১ মিলিয়ন লাইক পাওয়া প্রথম এশিয়ান এখন কোহলি।

কোহলির এই পোস্টটি ভেঙেছে রেকর্ড

আলোচিত ইনস্টাগ্রাম পোস্টে কোহলি লিখেছিলেন, ‘এরচেয়ে ভালো দিন স্বপ্নেও ভাবতে পারিনি। ঈশ্বর মহান এবং আমি কৃতজ্ঞতায় মাথা নত করি। আমরা অবশেষে এটা করতে পেরেছি। জয় হিন্দ।’

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের ছবিটি ছিল ভারতের সর্বাধিক লাইক পাওয়া ইনস্টাগ্রাম পোস্ট। ১৬ মিলিয়ন লাইক পাওয়া সেই ছবিও এখন ভারতের হিসাবে দুই নম্বরে চলে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা