× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

মন ভেঙেছে এন্দ্রিকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৭:৩৫ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৮:০১ পিএম

হতাশ এন্দ্রিক

হতাশ এন্দ্রিক

৯০ মিনিট গোলশূন্য। এরপর কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে শিরোপার মঞ্চ থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিদায়ে হতাশ এন্দ্রিক ফেলিপে।

ম্যাচ শেষে ১৭ বছর বয়সি এন্দ্রিক বলেন, ‘বিদায় মেনে নেওয়া সত্যিই কঠিন, তা যদি হয় পেনাল্টি শুটআউটে। কঠিন হলেও আমরা মাথা উঁচু রাখতে চাই। ব্রাজিলকে আবারও শীর্ষস্থানে নিতে চাই। দুর্ভাগ্য সেটি হয়নি।’ 

এন্দ্রিক ব্রাজিলের জার্সিতে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামেন আজ রবিবার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটিতে ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে সুযোগ মেলে তার। এ জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান সদ্যরিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তরুণ  স্ট্রাইকার , ‘শুরুর একাদশে সুযোগ পেয়েছি, এ জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।  এখন পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করতে হবে। আশা করি এ সময়ে সমর্থকেরা আমাদের পাশে থাকবে। যদিও তাদের জন্য বিষয়টা কঠিন, কিন্তু তাদের সমর্থন বেশি প্রয়োজন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা