× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থতার কারণে প্রস্তুতি ম্যাচে থাকছে না রোনালদো

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৮:৪২ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৮:৪৩ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্রিশ্চিয়ানো রোনালদো।

পর্তুগালের প্রধান কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, অসুস্থতার কারণে বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের বিষয়ে পিয়ার্স মরগানের সাথে রোনালদোর বিস্ফোরক সাক্ষাত্কারের বিষয়েও সকল উদ্বেগও উড়িয়ে দিয়েছেন তিনি।  

সান্তোস বলেছেন, ‘রোনালদো তার জাতীয় দল সম্পর্কে অবমাননাকর কিছু বলেননি। ’

এদিকে, কাতারে বিশ্বকাপের প্রস্তুতি নিতে এসে রোনালদো তার স্বদেশী এবং ইউনাইটেড সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের কাছ থেকে হিমশীতল অভ্যর্থনা পেয়েছেন বলে জানিয়েছে স্টেডিয়ামএস্ট্রো

সংবাদ সম্মেলনে সান্তোস বলেছেন, ‘রোনালদোর গ্যাস্ট্রাইটিস আছে। সেরে ওঠার লক্ষ্যে বিশ্রাম নেওয়ার জন্য তিনি আজকে অনুশীলনও করেননি। এটি এমন একটি অবস্থা যা খেলোয়াড়দের অনেক বেশি প্রভাবিত করে। এর কারণে শরীর দুর্বল হয়। তিনি নিশ্চিতভাবেই নাইজেরিয়ার বিরুদ্ধের ম্যাচের আগে ফিট হবেন না।’

সান্তোসও অস্বীকার করেছেন যে, রোনালদোর লাইমলাইট থেকে দূরে থাকার জন্য এটি একটি অজুহাত তৈরী করেছেন। 

মিডিয়া ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ সম্পর্কে রোনালদোর মন্তব্য নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে সান্তোস বলেন, ‘ওই সাক্ষাতকারের সঙ্গে পর্তুগালের জাতীয় দলের কোনো সম্পর্ক নেই। সাক্ষাত্কার দেওয়ার বিষয়ে রোনালদোকে আমাদের অনুমতিও নিতে হয়নি। কারণ, সে কি তার সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীন নন? এ বিষয়ে আমাদের শিবিরের ভেতরে এবং বাইরে কী বলা হচ্ছে আমি সে বিষয়ে জানতে আগ্রহী নই। আমাদের তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।’

পর্তুগাল ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এর আগে গ্রুপ এইচ-এ উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও খেলবে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা