× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রুসের আক্ষেপ হয়ে থাকবে ইউরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৯:২৭ পিএম

ইউরোতে স্পেনের কাছে হেরে শেষ হয় ক্রুসের বর্ণময় ফুটবল ক্যারিয়ার— ছবি : এপি

ইউরোতে স্পেনের কাছে হেরে শেষ হয় ক্রুসের বর্ণময় ফুটবল ক্যারিয়ার— ছবি : এপি

ক্যারিয়ারে একটি বিশ্বকাপ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, হয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ও— এক জীবনে প্রায় সব কিছু পেয়ে গিয়েছিলেন টনি ক্রুস। জার্মানির মাঝমাঠের নায়কের নেই শুধু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি! সেই আক্ষেপ ঘোচাতেই ফেরা, কোচ জুলিয়ান নাগেলসমানের কথায় ফিরলেও এবার ফুটবল তাকে ফিরিয়ে দিয়েছে। বর্ণময় ফুটবল ক্যারিয়ারের শেষটায় তুলির আঁচড়টি পাননি ক্রুস।

ইউরো ২০২৪ এর পরে বুট জোড়া তুলে রাখবেন। আগেই জানিয়েছিলেন ক্রুস। শুক্রবার স্পেনের কাছে হেরে জার্মানির বিদায়ে সেই মাহেন্দ্রক্ষণ চলেও আসে। অথচ স্বপ্ন দেখেছিলেন ক্রুস, না পাওয়াটা এবার অন্তত পূরণ করে নেবেন। ঘরের মাঠের ইউরো জিতবেন এবং শেষ বলবেন ফুটবল ক্যারিয়ার। তা আর হলো কই! এক জীবনে সবাই হয়তো সব সময় সবকিছু পায় না, আক্ষেপ থাকেই।

রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলের প্রায় সব জিতেছেন ক্রুস— সংগৃহীত ছবি

২০২১ সালের ইউরো কাপের পরই অবসর নিয়েছিলেন। খেলেননি ২০২২ বিশ্বকাপে। তবে রিয়াল মাদ্রিদের মিথ হয়ে ওঠা ক্রুস অবসর ভেঙে ফিরেছিলেন পূর্ণতা পেতে! ইউরো না জেতার সেই অপূর্ণতা এখন ক্রসের আক্ষেপও বটে!

দেশের হয়ে ১১৪ ম্যাচে ক্রুস গোল করেছেন ১৭টি। ২০১০ সালের মে মাসে জার্মানির হয়ে অভিষেক হয়েছিল মধ্যমাঠ তারকার। বায়ার্ন মিউনিখেও খেলেছিলেন। কিন্তু ক্রুসের প্রত্যাবর্তন শুরু রিয়ালে আসার পর। ২০১৪ সালের পর টানা ১০ বছর সেখানে খেলেন। কয়েকমাস আগে ক্লাব ফুটবলকে বিদায় বলেছিলেন, এবার ফুটবলকেই বিদায় জানালেন কিংবদন্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা