প্রবা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৭:৩০ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৮:২০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডের সমালোচনার পরে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবের ভবিষ্যৎ সন্দেহের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন একই ক্লাবের মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। তিনি আরও বলেছেন, বিশ্বকাপ জিততে হলে পর্তুগালের রোনালদোকে প্রয়োজন।
৩৭ বছর বয়সি রোনালদো তাই এবার বিশ্বকাপে পর্তুগালের অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছে আরব নিউজ।
ম্যানচেস্টার সিটির ২৮ বছর বয়সি মিডফিল্ডার বার্নার্ডো বলেন, রোনালদো পর্তুগালের হয়ে ১৯১টি ম্যাচে রেকর্ড সংখ্যক ১১৭ গোল করেছেন। তিনি ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগে তাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি অবশ্যই ফুটবলের সর্বকালের সেরাদের মধ্যে রয়েছেন। তিনি এত বছর যা করছেন এবং এখনও করছেন, তা আশ্চর্যজনক।’
রোনালদোর টেলিভিশন সাক্ষাৎকার প্রকাশের আগে আরব নিউজের সঙ্গে কথা বলার সময় বার্নার্ডো এসব বলেন।
বার্নার্ডো আরও বলেন, ‘ফিনিশিং এখনও আছে, সে আমাদের অধিনায়ক এবং একজন খেলোয়াড়। আমরা মনে করি তিনি আমাদের সাহায্য করতে পারবেন। আমরা তাকে আবার খেলতে দেখে ভীষণ খুশি। কারণ আমাদের তাকে ভালো অবস্থায় দরকার এবং আমরা একসঙ্গে এই বিশ্বকাপ জেতার চেষ্টা করতে যাচ্ছি। আমরা শুধু তাকে নয়, পুরো দল একসঙ্গে করতে চাই। আমরা বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই আছি। আমরা কাতারে জিততে চাই।’
বার্নার্ডোর প্রথম বিশ্বকাপের স্মৃতি ২০০৬ সালের বিশ্বকাপ। সেই আসরে রোনালদোর পর্তুগাল চতুর্থ স্থান অর্জন করেছিল। তিনি বলেন, ‘এটি কিছুটা হতাশার ছিল। কারণ ২০০৬ সালের আসরে পর্তুগাল সেমিফাইনালে পৌঁছে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়।’
তিনি আরও বলেন, ‘আমার বয়স তখন ১২ বছর ছিল এবং এটি ছিল পর্তুগালের হয়ে লুইস ফিগোর শেষ খেলা এবং ক্রিশ্চিয়ানোও সেখানে ছিলেন। আমাদের একটি দুর্দান্ত দল ছিল এবং আমরা পেনাল্টিতে হেরেছিলাম। চার বছর আগে এটি আমাদের জন্য একটি বড় হতাশা ছিল কারণ আমরা উরুগুয়েতে শেষ ১৬-তে গিয়েছিলাম এবং এখন আমরা তাদের আবার আমাদের গ্রুপে পেয়েছি। আমরা অবশ্যই আরও ভালো করতে চাই। বিশ্বকাপ সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর। তাই আমি আমার দেশের হয়ে কাতারে খেলতে পেরে উত্তেজিত। এটা জিতলে কেমন হবে আমি ভাবতে পারছি না, তবে বুঝতে পারছি এটা একটা স্বপ্ন সত্যি হবে।’
এদিকে একটি টেলিভিশন সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন, তিনি মনে করেন ম্যান ইউ তার সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে।
রোনালদো আরও বলেন, তাকে জোর করে ক্লাব থেকে বের করে দেওয়া হচ্ছে এবং এ কারণে কোচ এরিক টেন হ্যাগের প্রতি তার কোনো ‘সম্মান’ নেই।
এ প্রসঙ্গে বার্নার্ডো বলেন, ‘বিশ্বকাপের পর তারা দেখবে এটা চালিয়ে যাওয়ার কোনো মানে হয় কি না। এটাও হবে ক্রিশ্চিয়ানোর সিদ্ধান্ত। যদি তিনি মনে করেন যে, তিনি এখনও খেলার জন্য একটি ভালো স্তরে আছেন, তবে তিনি সেরকম সিদ্ধান্ত নেবেন। তিনি যে সিদ্ধান্তই নেবেন আমরা তা সমর্থন করব।’