× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২০:০০ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২০:৪৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

কুড়ি কুড়ির ক্রিকেটের আগামী বৈশ্বিক আসর বসবে ২০২৬ সালে। ভারতের সঙ্গে এ টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কাও। এবারের বিশ্বকাপেও হয়ে গেছে আগামী বিশ্বকাপের আংশিক বাছাইপর্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিদায়ি আসরে সুপার এইটে খেলে ২০২৬ আসরে এরই মধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের শেষ আটে না খেলা টেস্ট খেলুড়ে অন্য তিন দল পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের পরের বিশ্বকাপ খেলা এখন নিশ্চিত। গতকাল বুধবার হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তারা খেলবে এই র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ছয়ে, পাকিস্তান সাতে ও আয়ারল্যান্ড আছে ১১ নম্বরে। 

বিদায়ি আসরের মতো ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জেতার জন্য লড়াই করবে ২০ দল।

ইউরোপের বাছাইপর্ব মাঠে গড়িয়েছে ৯ জুন। দুই দল পা রাখবে ২০২৬ সালের আসরে। ভারতের সঙ্গে শ্রীলঙ্কা সেরা আটে খেলতে পারলে সুপার এইটের অন্য ছয়টি দল এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও চারটি দল খেলতে পারত ২০২৬ বিশ্বকাপে।

ইউরোপের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে যাবে দুটি দল। অন্য চারটি অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে যাবে আর ছয়টি দল। দুটি করে দল যাবে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে। একটি দল যাবে পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। বাকি একটি দল জায়গা পাবে আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে। এ অঞ্চলের বাছাইপর্বে খেলবে উত্তর ও দক্ষিণ আমেরিকার দলগুলো।

পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল ফাইনাল পর্বে সরাসরি খেলবে এবারের বিশ্বকাপ খেলা পাপুয়া নিউগিনি। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের রিজিওনাল ফাইনাল পর্বে সরাসরি খেলবে নেপাল ও ওমান। আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ২০২৫ সালে শেষ হবে বাছাইপর্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা