× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাটি খেতে কেমন লাগে, রোহিতকে মোদির প্রশ্ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৮:৫১ পিএম

মাটি খেতে কেমন লাগে, রোহিতকে মোদির প্রশ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেছেন রোহিত শর্মা ব্রিগেড। গত শনিবার  আইসিসির বৈশ্বিক ইভেন্টের পর্দা নামলেও হ্যারিকেন বেরিলের কারণে বার্বাডোজে আটকা পড়েন ভারতের ক্রিকেটাররা। তবে বিশেষ বিমানে দেশে ফিরেছেন তারা। 

 বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টায় নয়াদিল্লিতে পা রাখেন রোহিতরা। কিছুক্ষণ বিশ্রাম শেষে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যান তারা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ চলে এক ঘণ্টারও বেশি সময়।

আলাপচারিতার একপর্যায়ে ভারত অধিনায়ককে নরেন্দ্র মোদি প্রশ্ন করে বসেন, মাটি খেতে কেমন লাগে। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে।  এ সময় বিরাট কোহলিকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনা-চিন্তা নিয়ে মাঠে নামেন। অক্ষর প্যাটেলকে প্রশ্ন করা হয়, ফাইনালে কঠিন সময়ে যখন তাকে ওপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন তিনি?

বাঁক বদলের ফাইনালে শেষ পর্যন্ত ৭ রানে জয় পায় ভারত। মূলত ডেথ ওভারে খেলার মোড় বদলে দেন জসপ্রিত বুমরাহ। শিরোপার মঞ্চ ছাড়াও আসরজুড়ে সেরা পারফর্ম উপহার দেন তিনি। টুর্নামেন্ট সেরা তারকার উদ্দেশে মোদির প্রশ্ন, সেই পরিস্থিতিতে বুমরাহর মাথায় কী ঘুরছিল। হার্দিক পাণ্ডিয়াকেও তার সার্বিক পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়। পাশাপাশি কীভাবে শেষ ওভারে মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন তা-ও জানতে চান মোদি।

নাটকীয় মুহূর্ত আসে সূর্যকুমার যাদবের বেলায়। প্রধানমন্ত্রী এবং বাকি সবার সামনেই ক্যাচ ধরার সেই সাত সেকেন্ডের মুহূর্তের বর্ণনা দিতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাতের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু কোনোটিতেই ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তার শব্দ শোনা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা