× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন দিনেশ কার্তিক

কোহিনূর হীরার চেয়েও মূল্যবান বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২০:০৫ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২০:২২ পিএম

বুমরাহকে প্রশংসায় ভাসিয়েছেন কার্তিক— সংগৃহীত ছবি

বুমরাহকে প্রশংসায় ভাসিয়েছেন কার্তিক— সংগৃহীত ছবি

‘কোহিনূর হীরার চেয়েও মূল্যবান জসপ্রিত বুমরাহ’— ক্রিকেটবিষয়ক আলোচনায় সম্প্রতি এমন বলেছেন দিনেশ কার্তিক। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারের কথার সঙ্গে অনেক ভারতীয় একমত হতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলার বুমরাহকে সেরা ভেবে বসলে অত্যুক্তি হবে না খুব একটা।

আটলান্টিক পাড়ের বিশ্বকাপে অসামান্য অবদান রেখেছেন বুমরাহ। নতুন বল হোক বা পুরোনো— বিধ্বংসী রূপে দেখা গেছে তাকে। ৮ ম্যাচে ৮.২৬ গড়ে ১৫ উইকেট। ওভারপ্রতি অবিশ্বাস্য ৪.১৭ গড়ে রান দিয়েছেন। ডানহাতি পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালেও ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন। তাকে বহু মূল্যবান ভাবা তাই দোষেরও না।

টুর্নামেন্টসেরা খেলোয়াড় হয়েছেন বুমরাহ— গেটি  ইমেজেস

কার্তিকের স্তুতি এমন, ‘আমি ধারাবিবরণী করার সময়ে বলেছি, বুমরাহ কোহিনূর হীরার চেয়েও মূল্যবান। সত্যিই এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সে। চাপের মধ্যেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটা খুব কম মানুষ আছে যারা করতে পারে।’

বুমরাহ কেন ঐতিহাসিক সেই মূল্যবান হীরার চেয়েও দামি, সেই ব্যাখ্যাও দিয়েছেন কার্তিক, ‘যেকোনো অধিনায়কের স্বপ্নের বোলার বুমরাহ। সে এমন একজন যেকোনো জায়গা থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে তার। এটিই তাকে এত অন্যদের থেকে আলাদা করে তুলেছে। অসাধারণ, দুর্দান্ত— এসব শব্দ তার জন্যই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা