প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৭:০৭ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২৩:০১ পিএম
টি-টোয়েন্টি
বিশ্বকাপের পর্দা নেমেছে গত শনিবার। চার দিন অতিবাহিত হলেও ওয়েস্ট ইন্ডিজ ছাড়তে পারেনি
চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেটাররা। মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে বার্বাডোজে আটকা পড়েন রোহিত শর্মারা। তবে আজ
বুধবার বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশ্যে রওয়ান দিয়েছেন ভারতের ক্রিকেটাররা।
ওয়েস্ট
ইন্ডিজের স্থানীয় সময় ভোররাত ৪.৪৫ মিনিটে বার্বাডোজ থেকে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ান বিশেষ এই চার্টাড বিমান। যা নয়া দিল্লিতে পৌঁছাবে
আগামীকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টা নাগাদ। বিশেষ ফ্লাইটটির নাম দেওয়ো হয়েছে, এয়ার
ইন্ডিয়া ফ্লাইট এআইসি২৪ডব্লিউসি। অর্থাৎ এয়ার ইন্ডিয়া চ্যাম্পিয়নস দু’হাজার চব্বিশ
বিশ্বকাপ। রোহিতদের বিশেষ ফ্লাইটটির ব্যবস্থা করেছে ভারত ক্রিকেট বোর্ড।
ক্রিকেট
বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিশেষ এই ফ্লাইটে ভারত দলের ক্রিকেটার
ছাড়াও তাদের পরিবার, বোর্ড অফিসাল ও সংবাদ কাভার করতে যাওয়া মিডিয়া কর্মীরা রয়েছেন।
বোয়িং
৭৭৭ ফ্লাইটি দুই জুলাই প্রথমে নিউ জার্সি থেকে উড্ডয়ন করে বার্বাডোজে পৌঁছায়। সেখানে
কিছু সময় অতিবাহিত করার পর বিশ্বকাপ জয়ীদের নিয়ে ফের ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ভোরে নয়া দিল্লিতে পৌঁছাবেন তারা। দেশে ফেরার
পর প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ এবং বিশ্বকাপজয়ীদের রোড শো’র মাধ্যমে সম্মান জানানো হবে।