× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্যকুমারের ক্যাচ বিতর্ক

কুশন অবশ্যই নড়েছে, দাবি পোলকের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ১৭:২৬ পিএম

কুশন অবশ্যই নড়েছে, দাবি পোলকের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৩০ রান। হাতে ছিল পর্যাপ্ত উইকেট। এমন পরিস্থিতির পরও ভেঙে পড়ে প্রোটিয়ারা। শেষ ওভারে এইডেন মার্করামদের জয়ের জন্য প্রয়োজন পড়ে ১৬ রান। ২০তম ওভারে হার্দিক পান্ডিয়ার প্রথম বলে সীমানা রশির ওপর থেকে ছোঁ মেরে ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব।

শিরোপার মঞ্চে ডেভিড মিলারের ওই শটটি ক্যাচ না হয়ে ৬ হলে অন্যরকম ফল হলেও হতে পারত। অনেকেই তাই সূর্যকুমারের নেওয়া ক্যাচটিকেই বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট। যা ব্যাপক বিতর্ক জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, ক্যাচটি নেওয়ার সময় বাউন্ডারির রশি ঢেকে রাখা কুশনে পা লেগেছিল সূর্যকুমারের। সেই বিতর্কে এবার যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার শন পোলক। তিনি বলেছেন, ‘ ক্যাচটি ধরার সময় (বাউন্ডারির) কুশন অবশ্য নড়েছে। কিন্তু এটা ম্যাচেরই অংশ। সূর্যর এটা নিয়ে কিছু করার নেই। কুশনে তার পা পড়েনি। দারুণ দক্ষতা এটা।’

ম্যাচ শেষে অবশ্য সূর্যকুমার বলেছিলেন, ‘এখন এটা নিয়ে কথা বলা সহজ। কিন্তু তখন মনে হচ্ছিল, ট্রফিটা বাউন্ডারির ওপারে উড়ে চলে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওই সময় আপনি ভাববেন যে বলটিকে বাউন্ডারি পেরিয়ে ৬ হতে দেওয়া যাবে না। আমার যতটা সম্ভব ছিল, আমি চেষ্টা করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা