× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের প্রশংসায় শহীদ আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২১:৩৭ পিএম

রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি; কোলাজ ছবি

রোহিত শর্মা ও শহীদ আফ্রিদি; কোলাজ ছবি

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে রোহিত শর্মার শারীরিক ভাষার প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাকে দৃষ্টান্ত হিসেবে নিজ দেশের অধিনায়ক বাবর আজমকে গ্রহণ করতে বললেন কিংবদন্তি এই অলরাউন্ডার। 

গত শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। আর পাকিস্তান নবাগত যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে সুপার এইটেই উঠতে পারেনি। 

রোহিতকে দৃষ্টান্ত উল্লেখ করে আফ্রিদি বলেন, ‘দেখুন, নেতার ভূমিকা সবসময় খুব গুরত্বপূর্ণ। নেতার শারীরিক ভাষা দলের শারীরিক ভাষায় রূপান্তর হয়। নেতাকে দৃষ্টান্ত তৈরি করতে হবে। রোহিত শর্মাকে দৃষ্টান্ত হিসেবে দেখুন।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে শিরোপা জিতেছে ভারত। যা আগের আট বিশ্বকাপে ঘটেনি। আগ্রাসী খেলার ধরন দিয়েই দলের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বুনে দিয়েছেন রোহিত, এমনটাই মনে করেন আফ্রিদি। 

তিনি বলেন, ‘তার (রোহিত) খেলা ও খেলার ধরনের দিকে তাকান। লোয়ার অর্ডারের ব্যাটাররাও আত্মবিশ্বাসী। কারণ অধিনায়ক আগ্রাসী ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন। সুতরাং আমি সবসময় বিশ্বাস করি অধিনায়কের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা