× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির মতো বিশ্বকাপ ট্রফি নিয়ে সূর্যকুমারের ঘুম, রোহিতের সেলফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১০:৩১ এএম

আপডেট : ০২ জুলাই ২০২৪ ২৩:০৪ পিএম

চ্যাম্পিয়নের বেশে রোহিতের সেলফি আর বিশ্বকাপ ট্রফি নিয়ে বিছানায় সূর্যকুমার যাদব ও তার স্ত্রী

চ্যাম্পিয়নের বেশে রোহিতের সেলফি আর বিশ্বকাপ ট্রফি নিয়ে বিছানায় সূর্যকুমার যাদব ও তার স্ত্রী

অনেক দিনের স্বপ্ন সত্যি হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর স্বপ্নের মতো রাত কাটালেন রোহিত শর্মা। পরে ভোরও হলো ঠিক স্বপ্নের মতো। শিয়রে বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুম থেকে জাগলেন ভারতের অধিনায়ক। 

হোটেলে মাথার পাশে একটা টেবিলে বিশ্বকাপের ট্রফি রাখা ছিল। আর ঘুম ঘুম চোখেই সেই ট্রফির সঙ্গে নিজেকে সেলফিবন্দি করেন ক্যাপ্টেন। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে রোহিত লেখেন, ‘গুড মর্নিং’।

অন্যদিকে সূর্যকুমার যাদব বিশ্বকাপ ট্রফি বিছানায় রেখে তুলেছেন ছবি। লিওনেল মেসির মতো বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমিয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন সূর্যকুমারের স্ত্রী দেবিশা শেঠি। সূর্য ও নিজের মাঝে ট্রফি রেখে তোলেন সেই ছবি। আর দেবিকা জানান, রাতের ঘুমটা নাকি সত্যিই খুব ভালো হয়েছে।

ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে দাঁড়িয়ে থাকার একটি ছবি টুইটারে পোস্ট করে তারকা পেসার জসপ্রীত বুমরাহ লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ঘুম থেকে উঠলাম।’ 

ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন আইসিসির সঞ্চালক তথা বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। তিনি বলেন, ‘ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। আর সেটা হওয়ারই যোগ্য ছিল।’ আর বুমরাহকে বলেন, ‘এটা সবে শুরু।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা