টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ২২:০১ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪ ২২:৫২ পিএম
টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ প্রমুখ।
টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে লায়ন নজরুল ইসলাম কলেজ ২-১ গোলে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজকে হারিয়েছে।