× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশকে হারাতে গুলবাদিনের ‘নাটক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুন ২০২৪ ২১:২৩ পিএম

বাংলাদেশকে হারাতে গুলবাদিনের ‘নাটক’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওঠার লড়াই। আফগানিস্তানের সামনে সমীকরণ একটাই, যেকোনো মূল্যে ম্যাচ জেতা চাই। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে হারাতে মাঠে নাটক সাজিয়ে বসেন আফগান অলরাউন্ডার গুলবাদিন নায়েব। তার এমন কাণ্ড টিভি পর্দায় ভাসতেই শুরু হয় সমালোচনা। এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এমনকি দাবি উঠেছে নায়েবের শাস্তিরও।

মঙ্গলবার (২৫) সেন্ট ভিনসেন্টে ম্যাচের তখন ১২ ওভারের খেলা চলছে। সেমিতে যেতে ৩ বলে ৩৫ রান প্রয়োজন বাংলাদেশের। তবে আফগানদের বিদায় নিশ্চিত করতে তখনও হাতে ৫০ বল হাতে আছে বাংলাদেশের, সঙ্গে তিন উইকেট। তবে তখন বৃষ্টি নামতে শুরু হবে। হালকা বৃষ্টি হচ্ছেও মাঠে। আর এই অবস্থায় ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে ২ রানে। আর এই সুযোগটাই নিতে ক্রিকেটারদের সময় নিয়ে বল করতে বললেন কোচ জোনাথন ট্রট।

কোচের কথা মেনে স্লিপে দাঁড়ানো গুলবাদিন নায়েব ক্র্যাম্পের নাটক করে হঠাৎই শুয়ে পড়েন। এরপর বৃষ্টি নামলে ২ রানে পিছিয়ে থেকে মাঠের বাইরে যেতে হয় বাংলাদেশকে। আর এই ঘটনা পুরটায় ধরা পড়েছে টিভিতে। যাতে পরিষ্কার ছিল আফগানদের ছলচাতুরীর ব্যাপারটি। ইনজুরির নাটকের পর দৌড়ে মাঠে ছুটে আসেন ফিজিও। আফগান অধিনায়ক রশিদ খানও ইশারা করেন নায়েবকে উঠে দাঁড়াতে।

মাঠেই হাসতে থাকেন ফজলহক ফারুকী, মোহাম্মদ নবীরা। তখন বৃষ্টি বাড়ায় আবারও থেমে যায় খেলা। মাঠ ছাড়ার সময় হাসতে হাসতে খোঁড়ানোর ভঙ্গি করেন লিটন দাসও। ধারাভাষ্যকাররাও হাসতে থাকেন অবলীলায়। তবে আফগানদের এমন ছলচাতুরী জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানদের সমালোচনাও করছেন অনেকে।

ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তো সোশ্যাল মিডিয়ায় আফগানদের এই ঘটনায় লাল কার্ডই দেখিয়ে বসেছেন গুলবাদিনকে। আফগানিস্তান ম্যাচ জেতার পর গুলবাদিনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অশ্বিন লিখেছেন, 'রেড কার্ড ফর গুলবাদিন নায়েব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা