× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো

সেরার লড়াইয়ে ফ্রান্স-নেদারল্যান্ডস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৭:৫২ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৪ ২১:১৪ পিএম

সেরার লড়াইয়ে ফ্রান্স-নেদারল্যান্ডস

ইউরোতে দুদলের পথচলা বেশ সুখকর। শুরুতেই পেয়েছে সাফল্য। শেষ ষোলোর মিশনে আজ শুক্রবার মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। লাইপজিগের রেড বুল অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এই লড়াইয়ে মিলে যেতে পারে ‘ডি’ গ্রুপের সেরাও। গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ছাড়াই নামতে পারে ফ্রান্স। 

ইউরোর সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স-নেদারল্যান্ডস। তারকার মেলা সম্ভার দুই শিবিরেই। বিশ্বের নামি-দামি ক্লাবের মধ্যমণি, ঘরে-বাইরেও সফল দুদলের অনেকেই। তবে র‌্যাঙ্কিং এবং ইতিহাস ফ্রান্সের পক্ষে। ফিফা র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ফ্রান্স, সাতে নেদারল্যান্ডস। আন্তর্জাতিক ফুটবলে ৩০ দেখায় ১৬ ম্যাচে জয় ফ্রান্সের। ১১টি গেছে ডাচদের পক্ষে। বাকি ম্যাচগুলো ড্র। ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি প্রথম চার ম্যাচেই জিতেছিল নেদারল্যান্ডস। তবে দুই দলের সবশেষ আট দেখায় ডাচদের জয় স্রেফ একটি, বাকি সাতটিতে জয় ফরাসিদের। আর ইউরোতে তিনবারের মুখোমুখিতে দুটি জয় দিদিয়ের দেশমের দলের। একটি অবশ্য হাতছাড়া। গোল বিচারে দুটি হজম করেছে ডাচরা, আরেকটি ফ্রান্স। দুপক্ষের সবশেষ পাঁচ দেখায় চারটি জয় ফরাসিদের।

আসরে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে পথচলা ফ্রান্সের। হাড্ডাহাড্ডির ম্যাচের গোলটি ছিল আত্মঘাতী। অবশ্য অবদান ছিল এমবাপেরই। তার শট থেকেই প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল ঢুকে পড়ে পোস্টে। তবে ‘ডি’ গ্রুপের সেরা হওয়ার মিশনে সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তারকাকে পাচ্ছে না ফ্রান্স। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে গেছে ফরোয়ার্ডের। তাই ডিপেই ও সিমন্সদের বিপক্ষে ২৫ বর্ষী তরুণকে না পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ডাচদের জন্য যা স্বস্তির। জয় দিয়ে পথ শুরু নেদারল্যান্ডসেরও। পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল রোনাল্ড কোম্যানের দল।

ইউরোর বাছাইপর্বেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডস। যেখানে দুই ম্যাচেই জেতে ১৯৯৪-এর ইউরোজয়ীরা। এমবাপে গোল করেন ৪টি, প্রতি ম্যাচে ২টি করে। অস্ট্রিয়ার বিপক্ষে এমবাপের বদলি নেমেছিলেন ফ্রান্সের রেকর্ড গোলদাতা অলিভিয়ে জিরু। সেদিন সুবর্ণ একটি সুযোগ হারান তিনি। এটি তার সপ্তম বড় টুর্নামেন্ট। এমবাপেকে নিয়ে এবং তাকে ছাড়া ফ্রান্স দলের শক্তি-সামর্থ্য ভালো করেই জানা আছে নেদারল্যান্ডসের। বিশ্বকাপজয়ী তারকা শুক্রবার না খেলতে পারলে ডাচদের জন্য তা হবে ইতিবাচক দিক। তবে এমবাপের একটি পোস্ট নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনুশীলনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ঝুঁকি ছাড়া জয় আসে না।’ তাতেই মনে করা হচ্ছে, নাকের চোট নিয়েও খেলতে প্রস্তুত এমবাপে। যদিও নাকের পরীক্ষা-নিরীক্ষার ফল এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি তাকে নামানোর ব্যাপারেও মুখ খোলেননি দেশম। যদিও এর আগে এমবাপেকে খেলানো হবে না বলে জানিয়েছিলেন তিনি।

প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী হলেও আশাবাদী কোম্যান। ডাচ কোচ বলেছেন, পোল্যান্ডের বিপক্ষে করা ভুলগুলো কমিয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তার দল। শুক্রবারের লড়াইয়ের আগে বলেছেন, ‘পোল্যান্ডের বিপক্ষে স্কোর ৪-১ হতে পারত। আমাদের পক্ষ থেকে অনেক ভুল হয়েছে। আমরা জানি ফ্রান্সের বিপক্ষে নামার আগে কিছু পরিবর্তন জরুরি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা