× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কটল্যান্ড ম্যাচে ছেড়ে খেললে নিষিদ্ধ হতে পারেন মার্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১০:০৭ এএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১১:০৯ এএম

মিচেল মার্শ ও জস বাটলার

মিচেল মার্শ ও জস বাটলার

বিতর্কে জড়িয়ে পড়েছেন জশ হ্যাজেলউড। আর এর জন্য দায়ী তার এক বেফাঁস মন্তব্য। তারকা এ ক্রিকেটার বলেন, ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যেকোনো ফল করতে পারে অস্ট্রেলিয়া। অনেকেই ভাবছেন, এ ম্যাচে হয়তো অস্ট্রেলিয়া ইচ্ছা করে হারতেও পারে বা ধীরে খেলে রান রেটে স্কটল্যান্ডকে এগিয়ে দিতে পারে। যাতে ইংল্যান্ড ছিটকে যায় বৈশ্বিক এ আসর থেকে।

এমন উড়ো খবর জানতে পেরেই অস্ট্রেলিয়াকে সতর্ক করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, ম্যাচ গড়াপেটা মেনে নেওয়া হবে না। ইচ্ছা করে হেরে যাওয়ার জন্য যদি অস্ট্রেলিয়া দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের অধিনায়ক মিচেল মার্শ নিষেধাজ্ঞা শাস্তি পাবেন।

দোষী প্রমাণিত হলে সর্বনিম্ন ৫০% ম্যাচ ফি জরিমানা হতে পারে। সর্বোচ্চ শাস্তি হিসেবে চারটি ডিমেরিট পয়েন্ট ও দুটি সাসপেনশন পয়েন্টসহ সুপার এইটে অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ হতে পারেন মার্শ।

নামিবিয়ার বিপক্ষে জয়ের পর জশ হ্যাজেলউড বলেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি। এ টুর্নামেন্টে আপনি সম্ভবত আবার কোনো না কোনো পর্যায়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চাইবেন না। তারা সম্ভবত তাদের দিনে সেরা খেলা খেলে এমন কয়েকটি শীর্ষ দলের মধ্যে একটি। তাদের বিরুদ্ধে অনেক লড করতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে যদি আমরা তাদের টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারি সেটা ভালোই হবে, তবে সেটা শুধু আমাদের জন্য নয়, আমাদের পাশাপাশি অন্য সবার পক্ষেও ভালোই হবে।’ তার এ বক্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে ক্রিকেট দুনিয়ায়।

গ্রুপ বি থেকে নামিবিয়া ও ওমান ইতোমধ্যে ছিটকে গেছে। এ গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াই চলছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। নেট রান রেটে এখন ইংল্যান্ডের চেয়ে এগিয়ে স্কটল্যান্ড। পয়েন্টেও এগিয়ে রয়েছে স্কটিশরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা