× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে বিশ্বকাপে লামিচানে, খেলবেন বাংলাদেশের বিপক্ষে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৫:২৮ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৬:২৯ পিএম

লামিচানে হুমকি ছুড়ে রেখেছেন শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষদের— সংগৃহীত ছবি

লামিচানে হুমকি ছুড়ে রেখেছেন শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষদের— সংগৃহীত ছবি

দুবার আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি সন্দীপ লামিচানে। খেলতে পারেননি নেদারল্যান্ডসের বিপক্ষে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচও খেলা হচ্ছে না। অবশেষে নেপাল ক্রিকেটে স্বস্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ছাড়পত্র তথা ওয়েস্ট ইন্ডিজের ভিসা পেয়েছেন।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে লামিচানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন।’

ধর্ষণ মামলা থেকে খালাস পাওয়া লামিচানের যেহেতু যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, তাই সেখানে খেলতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই তার। নেপালের হয়ে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ খেলবেন তারকা লেগ স্পিনার।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেটে হেরেছে নেপাল। বুধবার ফ্লোরিডায় দ্বিতীয়টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচ ১৭ জুন, তার দুদিন আগে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দুটি ম্যাচই হবে ক্যারবীয় মুলুকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা