প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪ ২১:৪১ পিএম
আয়ারল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের। ৮ উইকেটের জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল সহ-অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। ৪ ওভারে ২৭ রান খরচায় তিন উইকেট তোলেন তিনি। এমন জয়ে যারপরনাই আনন্দিত ভারতের এ তারকা অলরাউন্ডার। নিজেদের প্রথম ম্যাচ শেষে সেটিরই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ‘মাঠে এত দর্শক দেখাটা আনন্দদায়ক। আমরা (ভারত) সব জায়গায় সেরা। আমরাই বিশ্বকে শাসন করছি। তাদের সমর্থন পেয়ে আমরা গর্বিত।’
সপ্তদশ আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেননি পাণ্ডিয়া। তার পারফর্মের প্রভাব পড়ে দলে। মুম্বাই ইন্ডিয়ান্স মাঝপথেই ছিটকে পড়ে। তবে নবম বিশ্বকাপ এবং নিজের পারফর্ম নিয়ে বেশ আশাবাদী পাণ্ডিয়া। বলেছেন, ‘দেশের হয়ে খেলাটা সব সময়ই গর্বের। আক্সার প্যাটেল দারুণ ফিল্ডিং করেছে। দারুণ ক্যাচ নিয়েছে সে।’
গত শনিবার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে আইরিশরা ৯৬ রানে আটকা পড়ে। জবাবে ২ উইকেটে জয়ের বন্দরে পৌঁছয় ভারত।