× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের ‘ফান্ড রাইজিং ডিনার’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২০:৩৪ পিএম

সাকিবের ‘ফান্ড রাইজিং ডিনার’

গত রবিবার ডালাসে একটি মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেদিন মাহমুদউল্লাহসহ সাকিবের সঙ্গে ছিলেন আরও দুই ক্রিকেটার। এবার সাকিব তহবিল সংগ্রহ করবেন ক্যানসার হাসপাতাল নির্মাণে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরের দিন সন্ধ্যায় নিউইয়র্কে ‘ফান্ড রাইজিং ডিনারে’ সাকিবের থাকা নিশ্চিত।

নিউইয়র্কের জ্যামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির বলরুমে হবে ফান্ড রাইজিং ডিনার। এরই মধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণের কাজ শুরু করেছেন সাকিবের ঘনিষ্ঠজন। কার্ডের ওপরে সাকিবের নাম বড় করে লেখা। এরপর নিচে ইনভাইটেশন বার্তা।

বিশ্বকাপের বলয়ে থাকার মাঝে তহবিল সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। নৈশভোজের আয়োজন নিয়ে জমছে কথা।

রবিবার টেক্সাকে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণে সংগৃহীত অর্থ দেওয়া হয়েছে মসজিদ কর্তৃপক্ষকে। সেদিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিলেন উপস্থিতরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা