× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালি ক্রিকেট দলে অজি ওপেনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ২৮ মে ২০২৪ ২০:৫৫ পিএম

মৃত ভাইয়ের জন্য ইতালির হয়ে খেলবেন জো বার্নস

মৃত ভাইয়ের জন্য ইতালির হয়ে খেলবেন জো বার্নস

ক্রীড়াতে এমন অহরহ হয়। দুই দেশ, কখনও সেটা তিন দেশে গিয়ে ঠেকে। জন্ম, বেড়ে ওঠা, শৈশব-কৈশোর এক দেশে। কখনও সেটা ক্লাব, থামে বয়সভিত্তিক দলে গিয়ে। এরপর নতুনের খোঁজ, ভিন্ন দেশ, ভিন্ন আবহ, নিজেকে প্রতিষ্ঠা করার কড়া চ্যালেঞ্জ। একটা সময় সবই পাওয়া হয়। তবে বয়সের সঙ্গে সঙ্গে চুপসে যায় পারফর্ম। আবার নতুনের দিকে যাত্রা। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নসের জীবনচক্র প্রায়ই এ রকম। অস্ট্রেলিয়া অধ্যায় শেষ করে এখন ইতালি ক্রিকেটে নোঙর ফেলেছেন ৩৪ বর্ষী এই ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩ টেস্টে ৩৬.৯৭ গড়ে বার্নসের রান ১৪৪২। আছে চারটি শতক ও সাতটি অর্ধশতক। ৬ ওয়ানডেতে ১টি অর্ধশতকে রান ১৪৬। মূলত গত ফেব্রুয়ারিতে মারা যাওয়া বড় ভাইকে শ্রদ্ধা জানানোর জন্যই ইতালি ক্রিকেটে যোগ দিয়েছেন বার্নস। নতুন দলে তিনি ৮৫ নম্বর জার্সি পরে খেলবেন, যেটা ব্রিসবেনের ক্লাব ক্রিকেট খেলার সময় তার ভাই ডমিনিক বার্নস পরতেন।

জানা গেছে, বার্নস ইতালির হয়ে খেলবেন ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্বে। ৮৫ নম্বর জার্সি বেছে নেওয়ার বিষয়ে ইনস্টাগ্রামে বার্নস লিখেছেন, ‘এটা শুধু একটা সংখ্যা এবং জার্সি নয়। এটা সেই মানুষের জন্য, আমি জানি, যে কিনা ওপর থেকে গর্বের সঙ্গে সব দেখছে।’

তিনি আরও বলেছেন, ‘এ বছরের ফেব্রুয়ারিতে আমার ভাই মারা গেছেন। তার সর্বশেষ খেলা দলের জার্সি নম্বর ছিল ৮৫ এবং এটা তার জন্মের বছরও।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা