× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে হচ্ছেন নারী হুইপ

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৫ মে ২০২৬ ১১:১৩ এএম

আপডেট : ১৫ মে ২০২৬ ১১:১৬ এএম

জাতীয় সংসদে নারী হুইপ কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় সংসদে নারী হুইপ কে হচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদে কে হচ্ছেন নারী হুইপ, তা নিয়ে ব্যাপক আলোচনা ও চেষ্টা-তদবির চলছে।

সংরক্ষিত নারী আসনের চারজন সদস্য ছাড়াও নির্বাচিত একজন নারী সংসদ সদস্যের নামও এ পদে আলোচিত হচ্ছে। আসন্ন বাজেট অধিবেশনের আগেই নারী হুইপের নাম ঘোষণা করা হতে পারে। 

হুইপরা সাধারণত প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করে থাকেন। ফলে এ পদটি নারী সংসদ সদস্যদের কাছে বিশেষভাবে কাঙ্ক্ষিত। ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। আসন্ন বাজেট অধিবেশনে তারা প্রথমবারের মতো অংশগ্রহণ করবেন। নারী সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।

সংরক্ষিত নারী আসনের সদস্যদের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ এবং তাদেরকে সংগঠিত রাখার দায়িত্ব পালন করেন সংসদের একজন হুইপ। সাধারণত সরকারি দলের পক্ষ থেকেই হুইপ নিয়োগ দেওয়া হয়ে থাকে। বিরোধী দলেরও চিফ হুইপ ও হুইপ থাকলেও তারা রাষ্ট্রীয় কোনো মর্যাদা ভোগ করেন না। বিরোধী দলের চিফ হুইপ ছাড়া অন্য কোনো হুইপ সংসদ কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতি পান না এবং জাতীয় সংসদ ভবনে অফিস সুবিধাও ভোগ করেন না। এসব হুইপ মূলত নিজ নিজ দলের অভ্যন্তরীণ পর্যায়ে সমন্বয় ও হুইপিংয়ের দায়িত্ব পালন করে থাকেন।

জাতীয় সংসদের হুইপ পদ নিয়ে এবার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কয়েকজন নারী এমপির নাম। এর মধ্যে শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা ও হেলেন জেরিন খানের নাম উল্লেখযোগ্য। সরকারের মন্ত্রিসভায় মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকায় এ পদের জন্য হেলেন জেরিন খানের নাম বিশেষভাবে আলোচিক হচ্ছে। অন্যদিকে টক-শোতে সক্রিয় ভূমিকা এবং আন্দোলন-সংগ্রামে অবদানের কারণে শিরিন সুলতানা ও নীলুফার চৌধুরী মনির নামও আলোচনায় রয়েছে। 

এছাড়া রাশেদা বেগম হীরা ছাড়াও জাতীয় সংসদে ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদের নামও সম্ভাব্য আলোচনায় উঠে এসেছে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদের প্রথম অধিবেশনেই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন নায়াব ইউসুফ আহমেদ। প্রশ্নোত্তর পর্বসহ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তার সাবলীল অংশগ্রহণ প্রশংসিত হয়েছে। নবগঠিত জাতীয় সংসদে লাইব্রেরি কমিটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে জাতীয় সংসদের নারী হুইপ যিনিই হন না কেন, তার ওপর থাকবে গুরুদায়িত্ব। সংসদের প্রথম অধিবেশন থেকেই বিভিন্ন ইস্যুতে জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। নারী এমপিদের সক্রিয় অংশগ্রহণের ফলে সংসদের কার্যক্রম আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে। অতীতেও বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নবম জাতীয় সংসদে অল্প কয়েকজন সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা আজও জনমনে আলোচিত ও স্মরণীয় হয়ে আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা