× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবজির দামে সেঞ্চুরি

সৌরভ হোসেন

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৫:৪৯ পিএম

আপডেট : ০৮ মে ২০২৬ ১৭:৪৩ পিএম

ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এই সময়ে বরাবরই কিছুটা কম থাকে। তবে এই বছর ভিন্ন চিত্র দেখা গেছে।

এক মাসের ব্যবধানে কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। প্রায় সব ধরনের সবজির দাম ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে।

ঢাকার শান্তিনগর, মৌচাক, মালিবাগসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন, বরবটি, কাঁচামরিচ ও করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা। কোথাও কোথাও তারও বেশি দামে। 

আরও পড়ুন: নিত্যপণ্যের দামের আঁচে পুড়ছে ক্রেতা

এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাজারগুলোতে বেগুন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং করলাও ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এর পাশাপাশি বাজারে টমেটো, শসা ও পটোলের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

টমেটো ৭০ থেকে ৮০ টাকা, শসা ৮০ টাকা, পটোল ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙে ৮০ থেকে ৯০ টাকা, ঢ্যাঁড়স ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। লাউ প্রতিটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি ৬০ টাকা। 

আর শিম ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি পিসপ্রতি ৭০-৮০ টাকা এবং মুলা ৬০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে আলু ২০ টাকা, পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা এবং রসুন ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে আমিষের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র।

ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাকিস্তানি মুরগি ৩৫০ টাকা, ছোট কক ৩৬০ টাকা ও বড় কক ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংসের দাম ৮০০ থেকে ৮২০ টাকা। প্রতি ডজন মুরগির লাল ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১২৫/১৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

শান্তিনগরের সবজি ব্যবসায়ী মো. তরিকুল ইসলাম বলেন, সপ্তাহব্যাপী টানা বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে বাজারে সবজির দাম বেড়েছে। এ ছাড়া কালবৈশাখী ঝড় মৌসুমি বৃষ্টির কারণে সবজি উৎপাদন কমে গেছে। আর যেসব সবজি পাওয়া যায় সেগুলোর পাইকারি বাজারেও দাম চড়া। এসব কারণে সবজির বাজারে দাম বেড়ে গেছে। তবে বৃষ্টি কমলে কয়েক দিন পর দাম স্বাভাবিক হবে কি না সেটাই দেখার বিষয়। 

মালিবাগের আরেক সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকের উৎপাদিত সবজি নষ্ট হয়ে গেছে। আমি সব সময় সরাসরি মাঠ থেকে সবজি কিনে বিক্রি করি। এবারের বৈরি আবহাওয়ার কারণে কৃষকের উৎপাদিত পণ্য মাঠেই নষ্ট হয়ে গেছে, আর যেগুলো সংরক্ষণ করেছিলে সেগুলো পরিবহনের জটিলতায় পচে গেছে। তাই এসব কারণেই বাজারে সবজির দাম বেড়ে গেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা