× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক ভূঁইয়া শফির বাবার ইন্তেকাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৫:১৩ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৬ ১৬:১০ পিএম

নিজ বাড়ি জামালপুরে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক ভূঁইয়া শফির বাবা চান মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিজ বাড়ি জামালপুরে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক ভূঁইয়া শফির বাবা চান মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কলাম লেখক ও দৈনিক পত্রিকা ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর সাংবাদিক ভূঁইয়া শফির বাবা চান মিয়া ইন্তেকাল করেছেন।

নিজ বাড়ি জামালপুরে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন চান মিয়া। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হিরণ্যবাড়ী গ্রামে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার নিশ্চিত করেছে।

চান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘প্রতিদিনের বাংলাদেশ’ পরিবার। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সম্পাদক এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মারুফ কামাল খান।

এছাড়া তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা