প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৯:৩৫ পিএম
হাফিজ রশিদ খান, আনু মুহাম্মদ, ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, আনন্দ অন্তঃলীন ও আহমেদ মাওলা। কোলাজ; প্রতিদিনের বাংলাদেশ
আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর বহুল প্রতীক্ষিত ‘ঈদসংখ্যা ২০২৬’। এবারের বিশেষ সংখ্যায় থাকছে চিন্তাজাগানিয়া একাধিক প্রবন্ধ-নিবন্ধ, সমসাময়িক বিশ্লেষণ, কবিতা, গল্প ও উপন্যাসসহ নানা আয়োজন।
ঈদসংখ্যার প্রধান আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর ‘বাংলাদেশের সামাজিক চিত্র’, যেখানে সমকালীন সমাজ বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আনু মুহাম্মদের ‘অসুখ-বিসুখের রাজনৈতিক অর্থনীতি’ প্রবন্ধে অর্থনৈতিক কাঠামো ও জনস্বাস্থ্যের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
এছাড়া হাফিজ রশিদ খানের ‘আদিবাসী চাকমা ও মারমা কবিতা’ প্রবন্ধে আদিবাসী সাহিত্যধারার ঐতিহ্য ও বর্তমান প্রবণতা নিয়ে আলোচনা রয়েছে। আহমেদ মাওলার ‘ঈদসংখ্যার সাহিত্য’ এবং আনন্দ অন্তঃলীনের ‘জনতার শাসন: গণতন্ত্রের নৃতাত্ত্বিক পাঠ’ প্রবন্ধও পাঠকের ভাবনায় নতুন মাত্রা যোগ করবে বলে প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদকমণ্ডলী জানান, প্রবন্ধ-নিবন্ধের পাশাপাশি ঈদসংখ্যায় থাকছে সমকালীন কবিদের কবিতা, নতুন ও প্রতিষ্ঠিত লেখকদের গল্প-উপন্যাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক রচনা। সাহিত্যপ্রেমী ও চিন্তাশীল পাঠকদের জন্য এটি একটি সমৃদ্ধ সংকলন হিসেবে বিবেচিত হবে বলে তাদের প্রত্যাশা।