× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৃষ্টিহীন নাঈম লড়ছেন রাকসু নির্বাচনে

প্রান্ত কুমার দাশ, রাবি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯ এএম

দৃষ্টিহীন নাঈম লড়ছেন রাকসু নির্বাচনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন। জন্মগতভাবে যিনি দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন শিক্ষার্থীদের অধিকার আদায়ের। তাই রাকসুতে জমা দিয়েছেন 'সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক' পদে মনোনয়নপত্র।

নাঈমদের মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ভাববার যেন কেউ নেই। অথচ এই শিক্ষার্থীদের নিয়েই ভাবতে চান নাঈম হোসেন। কাজ করতে চান ক্যাম্পাসের সবার জন্য।

অদম্য এই নাঈম হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরে। বর্তমানে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। সেই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) একজন সদস্য। গভীর আক্ষেপ নিয়ে নাঈম বললেন, 'অন্ধত্বের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আমার অ্যাক্সেস (প্রবেশাধিকার) নেই। প্রশাসনকে অনেকবার এ কথা জানিয়েছি। কিন্তু তারা আমার কথা আমলে নেননি। রাকসুতে যদি আসতে পারি, তবে কিছু বলার অধিকার পাব।'

তিনি জানান, ক্যাম্পাসে কাটানো তিন বছরের অভিজ্ঞতা থেকে তিনি এটুকু বুঝেছেন যে, এখানকার পরিবেশ অনেকের জন্যই প্রতিকূল। বললেন, 'প্রায় আড়াই থেকে তিন বছর আমি ক্যাম্পাসে আছি, আমি ডিজএবল হতে পারি অথবা হতে পারি অন্ধ; তবে অনুভব করলাম আমাদের ক্যাম্পাসের যে পরিবেশ তা খুবই নিম্ন মানের। তখন আমার মনে হলো এই ক্ষেত্রটি নিয়ে আমার কিছু করার আছে।' নাঈমের এই লড়াই কেবল নির্বাচনে জেতার জন্য নয়। বলেন, সমাজে প্রচলিত আছে যে, প্রতিবন্ধী সমাজের জন্য কিছু করতে পারে না। আমি এই ধারণা ভেঙে দিতে চাই।'

নাঈম বললেন, 'আমার বন্ধুরাসহ আমার পিডিএফ পরিবার বলেছে তুমি পারবে। যারা ক্যাম্পাসে ভুগছে, তাদের জন্য হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতে চাই। আমি সম্পূর্ণ ক্যাম্পাস নিয়ে কাজ করতে চাই।' নাঈম বলেন, 'কেবল চাকরির পেছনে ছোটা আমার লক্ষ্য নয়। আমি এমন কিছু করতে চাই, যা মানুষের উপকারে আসবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা