× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল

কামরুল আলম সিদ্দিকী 

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৯ পিএম

কাল

হয়তোবা কাল অফিস যাবোনা


কই যাই?

হয়তোবা কাল খুব রোদ্দুরে যাবো-

সোনালু’র মতো ফুটন্ত যে বর্ণমালা রোদ

মানুষের দেহে ফাগুন ফোটায়।


হয়তোবা কাল সুখবাতাসের কাছে যাবো-

চুলের ফাল্গুনে যে বাতাস খুবসুখে লেগে লেগে কাল বন্ধু হবে;

হয়তোবা কাল গাঙপাড়ে গিয়ে দাঁড়াবো, 

গাঙকুইল্যা এক সুখবাড়ি কাল হবো,

হয়তোবা কাল উত্তরপাড়া যাবো-

উত্তরপাড়ার তেরাস্তার মোড়ের কলে

মোরগবাগের পর স্বপ্নের কাল গিনিপিগ হবো!


ঘুমভেঙে কাল সত্যস্বপ্নের মতো তুলবো জীবনের গীত, 

গ্রহ নক্ষত্র অসীম ব্রহ্মান্ড সব মিলে ফিরে পাক অতীত।

কাল জীবনের ভুলভাল কাটাকুটি দিন-

স্মৃতি হবে আজ সম্পূর্ণ সুদিন।


হয়তোবা কাল অফিস যাবোনা-

কাল হবো ফুটন্ত পাল,

হয়তোবা কাল দরিয়া হবো-

সব বাতাস প্রেমিকের মতো বুকের উপর ঝাপটে পড়বে কাল!


সব অতীত ফের হবে উড়ন্ত সার্কাস ...

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা