জুলফিকার শাহাদাৎ
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:৩৩ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২২:০৫ পিএম
উজ্জ্বল নাম, বাঘবাড়ি গ্রাম যেখানে ফুটেছে ফুল
সে ফুলের ঘ্রাণে প্রাণবায়ু আনে, নাচে পাখি বুলবুল
বুলবুল নাচে কাকাতুয়া নাচে, হেসে ওঠে দূর্বাদল
আমাদের ঘরে কে এসেছে আজ, সোনামুখ কমল।
কমলের ছিল রাজা রাজা চোখ, রক্তে দ্রোহের গান
স্বাধীনতা ছিল প্রিয় বুলি তার, স্বাধীনতা সাম্পান
একদিন তাই জলপাই রঙে নিজেকে সাজালো নিজে
এই বাংলার ইতিহাস লিখে বিবেকের মসজিদে।
মসজিদ সে তো পবিত্র ভূমি, যেখানে ন্যায়ের ভার
কাঁধে তুলে নিল পবিত্র মাটির বায়ু তাপ সম্ভার
কালুরঘাটের ঐতিহাসিক সেই স্বাধীনতার ডাকে
ঝাঁপিয়ে পড়লো বাঙালি যুবক, রক্ষা করতে মাকে।
মায়ের চরণে লাল সবুজের পতাকা আনতে,ভোর
যুদ্ধে ছোটেন বিপ্লবী জোয়ান টগবগে জিয়াউর
জিয়াউর সে তো কমল সোনা, বাঘবাড়ি বীর তাই
ইতিহাসে আছে অক্ষয় হয়ে, আমরা ভুলি নাই।
ভুলি নাই সেই কমল সোনাকে, বুকে ব্যথা চাপা দিয়া
বাংলাদেশের সূর্য সন্তান, আমাদের শহীদ জিয়া।