× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়ার মুখটি মনে পড়ে

জাহাঙ্গীর ফিরোজ

প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:৩১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৬ ২২:০৪ পিএম

জিয়ার মুখটি মনে পড়ে

একটা সবুজ বনের ভেতর বাঘ ও হরিণ 

বন উজাড়ের গল্প যখন বৃক্ষ রোপণ 

মনের বনে বাঘের বাসর কাঁসর ঘণ্টা 

সব নদী ক্যান ছিঁড়তে বাঁধন 

ওঁৎ পেতে রয়!


দেয় খুলে দেয় শেকল যখন বর্গী ঠাকুর

বাঘগুলো সব পাশের গাঁয়ের মানুষগুলোর  বিভীষিকা;


চোতবোশেখে ভীষণ খরা

নদীর বক্ষ বাঙ্গি ফাটা 

তিস্তাসহ পদ্মা নদীর হাহাকারে

ঘুম আসে না। 


খৈয়ের মতন দুঃখ রতন

যত্নে আঁকা নয়নজুলি

নদীগুলোর করুণ  গাথা  

জিয়া তোমার মুখটি তখন মনে পড়ে 

দেশজুড়ে ফের বৃক্ষ রোপণ খাল কাটা হোক। 


নদী খনন ব্রতের কথা বলছে রাখাল

বাঘের মতন লাফিয়ে পড়া জলের স্রোতে 

আর কতকাল যাবে ভেসে হরিণ শিশু!


আর কতকাল রইব বলো মুখটি বুজে!

বদর ওহুদ খন্দকের ওই যুদ্ধগাথা 

টিকে থাকার সাহস জোগায়। 

জিয়া তোমার কণ্ঠ আমার কানে বাজে


খাল কাটা হোক খাল কাটা হোক

নদীর পাড়ে কোদাল হাতে লক্ষ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা