মাহবুব হাসান
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:২৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২২:০৪ পিএম
তোমার কথা ভেবেছি শত বার
একাত্তরের শালবন তার সাক্ষী
তোমার স্বরে নাচছে ধানপাতা
সেই পাতা তার সবুজ অন্তর!
ঘাসফড়িংয়ের সাথে ওঠে ঢেউ
কর্মক্লান্ত দিনের সেরেনাদে
যুদ্ধদিনের স্মৃতি
সাঁতরে বেড়ায় পুকুরে রাজহাঁস
শাদা কালো জলের ভেতর তারই বিস্তৃতি।
তুমি এক যোদ্ধা অভিমান,
তোমার নামে জুটলো জেডফোর্স
তোমার চোখের তীব্র অনল কোর্স
ভাগ করে নেয় সহযোদ্ধার দল
তুমি তো এক সিংহ হৃদ-কমল।
তোমার দেশে ফোটেনি সেই শোভা
গোত্তা-খাওয়া মহিমা যায় দমে
তুমি নাছোড় পাহাড়ি উদ্যমে
আনলে সুনীল আকাশ আমার
বাংলাদেশের নোভা
তুমি জিয়া, শহীদ জিয়া
জিয়ন কাঠি
স্বপ্নপুরীর দেশে
তোমার নিখিল গড়ছে দেখো
জন্ম জ্যোতি তোমার অভ্যাসে।