× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাতে ঈদের ঘ্রাণ

আশরাফুননেছা মেবিন

প্রকাশ : ২৪ মে ২০২৬ ১৪:৫৪ পিএম

আপডেট : ২৪ মে ২০২৬ ১৫:২৫ পিএম

বোম্বে মাটন বিরিয়ানি ও বিফ গোলা কাবাব এর ছবি

বোম্বে মাটন বিরিয়ানি ও বিফ গোলা কাবাব এর ছবি

ঈদের আনন্দকে আরও জমিয়ে তুলতে দারুণ ও সহজে তৈরি করা যায় এমন কিছু চমৎকার রেসিপি নিচে দেওয়া হলো।  

বোম্বে মাটন বিরিয়ানি

বোম্বে মাটন বিরিয়ানি

যা যা লাগবে : বাসমতী/ পোলাওয়ের চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি (ছোট করে কাটা), টক দই ১/২ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ  বাটা ১/২ কাপ, কাঁচা মরিচ বাটা ২ চা-চামচ, বিরিয়ানি মসলা ২ টেবিল চামচ, শাহি জিরাগুঁড়া ১ চা-চামচ, জায়ফল + জয়ত্রি বাটা ১/২ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ২ টেবিল চামচ, গোলমরিচ ১ চা-চামচ, টমেটো পিউরি ৪ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, ঘি পৌনে ১ কাপ, এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, আস্ত কাঁচা মরিচ ৮/১০টা, শুকনা মরিচ ৪/৫টা, পেঁয়াজ  কুঁচি ১ কাপ, পেঁয়াজ  বেরেস্তা ১ কাপ, গুঁড়াদুধ ১/৪ কাপ, কিশমিশ ১০-১২টা, কাজু বাদাম (ঐচ্ছিক), কেওড়া জল কয়েক ফোঁটা (ঐচ্ছিক)।

যেভাবে বানাবেন 

প্রথমে মাংস দই, গুঁড়া মসলা, বাটা মসলা, সস দিয়ে মেরিনেট করে রাখতে হবে কমপক্ষে ৪ ঘণ্টা। চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর প্যানে ঘি আধা কাপ দিয়ে এতে অর্ধেকটা পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামে করে ভেজে এতে মেরিনেটেড মাংস পুরোটা মসলাসহ দিয়ে কষাতে হবে। এতে পরিমাণমতো পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে নিতে হবে। অন্য একটা পাতিলে বাকি ঘি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতার ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে বাদামি করে ভাজুন। সামান্য আদা বাটা দিয়ে নাড়তে হবে। ভেজানো চালের পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ৬ কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিতে হবে। চালের পানি হালকা শুকিয়ে এলে এর সঙ্গে রান্না করা মাংস গ্রেভিসহ চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। এর ওপর পেঁয়াজ বেরেস্তা, গুঁড়াদুধ, কিশমিশ, বাদাম ছড়িয়ে দিয়ে কেওড়া জল ছিটিয়ে দিন। এরপর ঢেকে দিতে হবে ভালো করে যেন ভেতরের তাপ বের হতে না পারে। প্রয়োজনে আটা/ময়দার ডো দিয়ে ঢাকনার চারপাশ বন্ধ করে দিতে পারেন। এবার একটা তাওয়ার ওপর বসিয়ে দমে রাখতে হবে ২০ থেকে ৩০ মিনিট। এ সময় ঢাকনা খোলা যাবে না। দম থেকে নামিয়ে গরম গরম সালাদ বা রায়তার সঙ্গে পরিবেশন করুন।

বিফ গোলা কাবাব

বিফ গোলা কাবাব

কাবাবের মসলা তৈরি 

আস্ত গোল মরিচ ১ চা-চামচ, জিরা ১ চা-চামচ, শাহি জিরা আধা চা-চামচ, শুকনো মরিচ ৫/৬টা, ধনিয়া ১ টেবিল চামচ, স্টার এনিস ২ পিস, এলাচ ৭/৮টি, দারুচিনি ৩/৪ পিস, জয়ত্রি আধা চা-চামচ, জায়ফল একটা। সব উপকরণ গরম তাওয়ায় হালকা টেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর গ্রাইন্ডারে মিহি গুঁড়া করে নিন।

যা য লাগবে : গরুর মাংসের কিমা ১ কেজি, কাঁচা পেপে বাটা ৩ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, তৈরি করা কাবাব মসলা ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ কুঁচি ১ টেবিল চামচ, পেঁয়াজ  বেরেস্তা ১ কাপ, পুদিনা ও ধনেপাতা মিহি কুঁচি ২ টেবিল চামচ করে, টমেটো সস ২ টেবিল চামচ (অপশনাল), ঘি ১ টেবিল চামচ (অপশনাল, শুধু সুঘ্রাণের জন্য), লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য ১ কাপ।

যেভাবে বানাবেন : মাংস আগে ধুয়ে পানি ঝরিয়ে কিমা করুন। মসলাসহ কিমা ভালো করে মিশিয়ে ফ্রিজে কমপক্ষে ৩-৪ ঘণ্টা রেখে দিন। একমুঠো কিমার মিশ্রণ নিয়ে শিকে বা মোটা কোনো পাইপের মাধ্যমে হাত দিয়ে চেপে চেপে মুঠো সাইজের কাবাবের শেইপ তৈরি করে নিন। এরপর আবার কিছু সময় ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে মাঝের কাঠি/সিক/পাইপ আলত করে বের করে নিন। তাহলেই গোলা কাবাবের শেইপ চলে আসবে। ফ্রাইপ্যানে তেল ও এর সঙ্গে ঘি দিয়ে গরম করুন। কাবাবগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে ভাজুন। গোলা কাবাব ডুবো তেলে ভাজা যাবে না। অল্প তেলে শ্যালো ফ্রাই করতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে দিন। বাদামি কালার এলে নামিয়ে নিন। সালাদ, নান, পরোটা বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা