সাক্ষাৎকার : রিয়াজ উদ্দিন আহমেদ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১২:২৪ পিএম
রিয়াজ উদ্দিন আহমেদ, সিইও, বিঅ্যাটিফিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট
বাংলাদেশে নগরায়ণ ও বহুতল ভবন নির্মাণের ফলে লিফট ও এসকেলেটর শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের লিফট শিল্পের বর্তমান অবস্থা, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও বিক্রয়-পরবর্তী সেবার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বিঅ্যাটিফিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট-এর সিইও রিয়াজ উদ্দিন আহমেদ
প্রশ্ন : বাংলাদেশের লিফট শিল্পের বর্তমান অবস্থাকে কীভাবে মূল্যায়ন করবেন?
উত্তর : বর্তমানে বাংলাদেশের লিফট শিল্প দ্রুত সম্প্রসারণের মধ্যে রয়েছে। বিশেষ করে ঢাকাসহ বড় শহরগুলোতে হাই-রাইজ বিল্ডিং বাড়ার কারণে লিফট এখন বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয় অবকাঠামো। তবে এখনও অনেক ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও সঠিক পরিকল্পনার ঘাটতি আছে। বাজার বড় হচ্ছে, কিন্তু সবাই সমানভাবে পেশাদার নাÑ এটা একটা বাস্তবতা।
প্রশ্ন : বর্তমানে কী ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন?
উত্তর : আমরা এখন বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি, যেমন-
এই প্রযুক্তিগুলো ব্যবহার করলে লিফট শুধু দ্রুত না, বরং নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী হয়।
প্রশ্ন : নতুন কোনো মডেল বা উদ্ভাবন আনার পরিকল্পনা আছে কি?
উত্তর : অবশ্যই আছে। আমরা ভবিষ্যতের জন্য স্মার্ট এলিভেটর সলিউশন নিয়ে কাজ করছিÑ যেখানে মোবাইল অ্যাপ দিয়ে লিফট কল করা যাবে, মুখ শনাক্তকরণ অ্যাক্সেস থাকবে এবং পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা থাকবে। এ ছাড়া সাশ্রয়ী কিন্তু সেফটি মডেল আনতেও কাজ করছি, যেন মাঝারি বাজেটের প্রকল্পগুলোও ভালো মানের লিফট পায়।
প্রশ্ন : লিফট ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করতে কী মানদণ্ড অনুসরণ করেন?
উত্তর : নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত আন্তর্জাতিক মান অনুসরণ করি। যেমনÑ ইএন স্ট্যান্ডার্ড, আইএসও সার্টিফিকেশন, অটোমেটিক রেসকিউ ডিভাইস, ওভারলোড প্রটেকশন, ইমার্জেন্সি অ্যালার্ম অ্যান্ড ইন্টারকম। পাশাপাশি ইনস্টলেশনের সময় আমরা নিজস্ব কোয়ালিটি চেকলিস্ট খুব কঠোরভাবে অনুসরণ করি।
প্রশ্ন : নিয়মিত রক্ষণাবেক্ষণ কতটা গুরুত্বপূর্ণ?
উত্তর : খুবই গুরুত্বপূর্ণ- সত্যি বলতে রক্ষণাবেক্ষণ ছাড়া ভালো লিফটও ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। অনেক গ্রাহক শুধু ইনস্টলেশনে গুরুত্ব দেন, কিন্তু আসল বিষয় হলো নিয়মিত সার্ভিসিং। আমরা সব সময় বলি- ‘A lift is only as safe as its maintenance.’
প্রশ্ন : গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে আপনাদের কোনো উদ্যোগ আছে কি?
উত্তর : আমরা গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে চাই। এজন্য ২৪/৭ সাপোর্ট সিস্টেম, দ্রুত রেসপন্স টিম ও ট্রান্সপারেন্ট প্রাইসিং নিয়মিত ফলোআপ থাকে আমাদের। এ ছাড়া আমরা গ্রাহকদের শেখাতে চেষ্টা করিÑ লিফট কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে।
প্রশ্ন : বিক্রয়-পরবর্তী সেবা (after-sales service) কীভাবে পরিচালনা করেন?
উত্তর : বিক্রয়-পরবর্তী সেবা আমাদের ব্যবসার মূল অংশ। আমাদের রয়েছেÑ নিবেদিত রক্ষণাবেক্ষণ দল, এএমসি (বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি), জরুরি ব্রেকডাউন সহায়তা, খুচরা যন্ত্রাংশের প্রাপ্যতা নিশ্চিত করা। আমরা চেষ্টা করি, কোনো সমস্যা হলে সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে সমাধান দিতে।
প্রশ্ন : এই শিল্পে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী কী?
উত্তর : কিছু বড় চ্যালেঞ্জ হলো- অপ্রশিক্ষিত বা অনভিজ্ঞ সরবরাহকারী, কমদামে নিম্নমানের পণ্য আনা, সঠিক নিয়মকানুনের প্রয়োগ না থাকা, দক্ষ টেকনিশিয়ানের অভাব। এগুলো শিল্পের মান উন্নয়নে বাধা সৃষ্টি করে।
প্রশ্ন : সরকারি নীতিমালা এই খাতে কতটা সহায়ক?
উত্তর : সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু এখনও অনেক কিছু করার সুযোগ আছে। স্ট্যান্ডার্ড প্রয়োগ আরও কঠোর হওয়া দরকার, আমদানিনীতি আরও গুণমানকেন্দ্রিক হওয়া উচিত, নিয়মিত পরিদর্শন ব্যবস্থা চালু করা জরুরি। সরকার যদি আরও শক্তভাবে নজরদারি করে, তাহলে এই শিল্প অনেক বেশি নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হতে পারবে।
প্রশ্ন : গ্রাহকদের মধ্যে লিফট সম্পর্কে সচেতনতা বা জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
উত্তর : আমার দৃষ্টিতে customer knowledge এই ইন্ডাস্ট্রির একটা বড় গেমচেঞ্জার। অনেক সময় দেখা যায়, গ্রাহকরা বাড়ি তৈরির পেছনে অনেক চিন্তা ও বিনিয়োগ করেন, কিন্তু লিফটের ক্ষেত্রে সেই গুরুত্বটা দেন না। বাস্তবতা হলো— লিফট একটি দৈনন্দিন ব্যবহারের জিনিস। একটি পরিবারের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই প্রতিদিন একাধিকবার লিফট ব্যবহার করে। তারপরও অনেক ক্লায়েন্ট এই বিষয়টিতে যথেষ্ট সচেতন থাকেন না। আমরা প্রায়ই দেখি, বাড়ি নির্মাণের সময় অন্যান্য খাতে বাজেট রাখা হলেও লিফটের জন্য আলাদা করে পর্যাপ্ত বাজেট রাখা হয় না। ফলে শেষ মুহূর্তে তারা কমদামের দিকে ঝুঁকে পড়েন, যা ভবিষ্যতে নিরাপত্তা ও পারফরম্যান্স— দুটো ক্ষেত্রেই ঝুঁকি তৈরি করে। যদি একজন গ্রাহক basic বিষয়গুলো বোঝেন, যেমনÑ কোন ধরনের লিফট তার বিল্ডিংয়ের জন্য উপযুক্ত, কী ধরনের safety features থাকা জরুরি, নিয়মিত মেইনটেনেন্স কতটা প্রয়োজনÑ তাহলে তিনি অনেক বেশি informed decision নিতে পারবেন। আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের educate করতে— consultation, guideline, এমনকি প্রয়োজনে ছোট training দিয়েও। কারণ একজন সচেতন গ্রাহক শুধু নিজের জন্যই নিরাপদ না, বরং পুরো ইন্ডাস্ট্রির মান উন্নত করতেও ভূমিকা রাখে।