× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সময় এখন নারীদের এগিয়ে যাওয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ১৯:১০ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৬ ১৪:৫৮ পিএম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডক্টর তাওহিদা রহমান ইরিন, মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ, অভিনেত্রী ডলি জহুর, সাদিয়া ইসলাম মৌ, জান্নাতুল ফেরদৌস ঐশি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডক্টর তাওহিদা রহমান ইরিন, মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ, অভিনেত্রী ডলি জহুর, সাদিয়া ইসলাম মৌ, জান্নাতুল ফেরদৌস ঐশি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। সমালোচনা-প্রতিদ্বন্দ্বিতার জবাব দিতে হবে কাজের মাধ্যমে। জীবনের চলার পথে ট্রমা থাকবে, নানা রকম বাধা আসবে; এগুলো মোকাবিলা করে নিজেকে শক্তভাবে দাঁড় করাতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ও নিজেকে যত্ন নেওয়ার উপর গুরুত্বারোপ করে এমনটাই জানিয়েছেন নারীদের নিয়ে কাজ করা সংগঠন ‘মন জানালা’।

ঢাকার ধানমন্ডির প্যারাগন কনভেনশন সেন্টারে শনিবার ‘সাহস আর সমর্থন নিয়ে সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সেখানেই এসব কথা তুলে ধরেন অতিথিরা।

মূলত ৪০ উর্ধ্ব নারীদের নিয়ে কাজ করে এই সংগঠন। ‘গিইভ টু গেইন’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের দেড় শতাধিক নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


নারীদের অনুপ্রেরণা জোগাতে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। তিনি বলেন, “আমি হতাশায় বিশ্বাসী না। আমাদের নারীরা যে হতাশায় বিশ্বাসী এটা আমি মানি না। কারণ, আমি আমার ভাগ্য নিয়েই এসেছি। আমরা কেউ জানি না কার ভাগ্যে কী আছে। তাই আমাকে এগিয়ে যেতেই হবে আমার নিজের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য”।

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নিজের কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে বলেন, “নারীরাই নারীদের প্রতিদ্বন্দ্বী। সব জায়গায় নারীদের সাথেই আমার লড়তে হয়েছে। আমি কখনো সেটা মুখে উত্তর দিইনি, আমি আমার কাজে প্রমাণ করেছি। আমার কাছে মনে হয় যে “ইগনোর” একটা বিষয় আছে, যেটা অনেক বড় শাস্তি। আপনাকে একজন অনেক কথা বলে গেল, আপনি চুপ করে থাকলেন, একটা টাইমের পরে কিন্তু সে আর কথা বলবে না”।

সবার উদ্দেশ্যে সাদিয়া ইসলাম মৌ বলেন, “শুধু নারী বলে নয়, প্রত্যেকটা মানুষকে নিজের খেয়াল রাখা উচিত। আপনি নিজেকে না খেয়াল করলে কিন্তু আপনাকে কেউ খেয়াল করবে না। এটা আমার মনে হয় চল্লিশ ঊর্ধ্ব বলে না, প্রতিটি সময়ই নিজের খেয়াল রাখা উচিত”।

রেজুভা ওয়েলনেসের ওয়েলনেস অ্যান্ড বিউটি কনটেস্ট কনসালট্যান্ট ডক্টর তাওহিদা রহমান ইরিন কথা বলেন নারী স্বাস্থ্য নিয়ে। তিনি বলেন, “আমরা অনেক সময় শরীরকে খুব শক্ত মনে করি। ভাবি, একটু কম ঘুমালে কিছু হবে না, সমস্যা নেই, পানি কম খেলেও শরীর তো চলছে! কিন্তু সত্যিটা হলো—শরীরকে শাস্তি দিলে সে চুপ থাকে না। আজ না হোক, একদিন সে হিসাব নেবে। যখন নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নেতৃত্বের যোগ দেওয়া হয়, তখন তারা শুধু নিজেরাই উন্নতি করে না—বরং তাদের পরিবার, অর্থনীতি এবং পুরো দেশও শক্তিশালী ও সমৃদ্ধ হয়”। এসময় ৪০ উর্ধ্ব নারীদের একে অন্যের পাশে থাকার আহ্বান জানান তিনি।

চলচ্চিত্র অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছিলেন তার মাকে নিয়ে। এই অভিনেত্রী বলেন, “আমি আপনাদের বয়সে পৌঁছাইনি; কিন্তু আপনারা প্রত্যেকে এক একটা জার্নি কমপ্লিট করে এখানে বসে আছেন। আপনারা সে সময়ে কথা বলেছেন যখন মেয়েদের কথা বলা অতটা সহজ ছিল না। আপনারা সে সময়ে অনেকে কাজ করেছেন যখন মেয়েদের পড়াশোনা করার অনুমতি খুব একটা ছিল না। আমাদের প্রত্যেকের কোনো না কোনো ট্রমা আছে। তার মানে এটাও না যে আপনার ট্রমা আপনি নিজের মধ্যে চেপে রেখে নিজেকে শেষ করে দেবেন”।

মন জানালার প্রতিষ্ঠাতা উপস্থাপক মৌসুমী মৌ বলেন, “নারীর মানসিক মুক্তি সবার আগে দরকার। মানসিক মুক্তি মিললেই নারী স্বাবলম্বী হবে, তার অর্থনৈতিক মুক্তি মিলবে”।


নারী উন্নয়নে অবদানের জন্য এই অনুষ্ঠানে ৫ জন নারীকে ‘সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— নাবেগাহ্ দোরদানা, জাহেদা খানম, বদরুন্নেছা সরকার, লায়ন ইয়াসমিন শাহাদাত ও কানিজ ফাতেমা।

তাদের হাতে পুরস্কার তুলে দেন ডলি জহুর, সাদিয়া ইসলাম মৌ, জান্নাতুল ফেরদৌস ঐশি ও মন জানালার সহ–প্রতিষ্ঠাতা হাসিবুল করিম। অনুষ্ঠান সহযোগিতায় ছিল সিটি ব্যাংক পিএলসি এবং ইস্পাহানি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা