× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধূমপায়ীর গাড়ি কিনলেও রয়েছে স্বাস্থ্যঝুঁকি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১২:১৫ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১২:৩১ পিএম

ধূমপায়ীর পোশাকও হতে পারে অন্যের শরীরের ক্ষতির কারণ। ছবি: সংগৃহীত

ধূমপায়ীর পোশাকও হতে পারে অন্যের শরীরের ক্ষতির কারণ। ছবি: সংগৃহীত

ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমরা সবাই কম আর বেশি জানি। আর সিগারেটের প্যাকেটেই থাকে সতর্কবার্তা। একই সঙ্গে যারা ধূমপান করেন না কিন্তু ধূমপায়ীদের আশেপাশেই থাকেন, তাদেরকে বলা হয় সেকেন্ড হ্যান্ড ধূমপায়ী। তারাও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। তবে নতুন এক গবেষণা ধূমপানের মারত্মক আরেক ক্ষতিকর দিক উন্মোচিত হয়েছে। বিজ্ঞানীরা এই টার্মটিকে বলছেন থার্ড হ্যান্ড ধূমপান।

ইবায়োমেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে গবেষকরা বলছেন, তামাক পোড়ানো নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখতে পেয়েছেন ধূমপানের অবশিষ্ট ধোঁয়া উন্মুক্ত কাপড়ে কয়েক মাস থেকে বছর পর্যন্ত লেগে থাকতে পারে এবং অভ্যন্তরীণ পরিবেশে অর্থ্যাৎ বাসাবাড়ি বা অফিসে এটি বাতাসে উন্মুক্ত হয়ে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। 

আর এতে উদ্বেগের কারণও রয়েছে। ১০ জন স্বেচ্ছাসেবকের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে পোশাকে তামাকের ধোঁয়ার অবশিষ্টাংশ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিভিন্ন ত্বকজনিত রোগও সৃষ্টি করতে পারে।

গবেষকরা ২২ থেকে ৪৫ বছর বয়সী ১০ জন অধূমপায়ী স্বেচ্ছাসেবককে থার্ড হ্যান্ড ধূমপায়ীর পোশাক মাত্র ৩ ঘণ্টার জন্য পরতে দেন এবং প্রতি ঘণ্টায় তাদের ১৫ মিনিট ট্রেডমিলে দৌড়াতে বলা হয়। যাতে তারা ঘামিয়ে গেলে ধোঁয়ার কণাগুলো ত্বকের মাধ্যমে সহজে তাদের শরীরে প্রবেশ করে।

পরে গবেষকরা স্বেচ্ছাসেবকদের রক্ত ও প্রস্রাবের নমুনা পরীক্ষা করলে দেখতে পান তাদের ডিএনএতে অক্সিডেটিভ ক্ষতির নির্দেশ করে এমন বায়োমার্কারগুলো ওপরের দিকেই ছিল এবং রক্তের প্রোটিনের মাত্রার পরিবর্তনও ধরা পড়ে। এই লক্ষণগুলো ২২ ঘণ্টা পর্যন্ত ছিল। পরে তাদেরকে পরিষ্কার পোশাক দেয়া হলে আর পরিবর্তনগুলো দেখা যায়নি। 

তবে স্বেচ্ছাসেবকের কারোরই কন্টাক্ট ডার্মাটাইটিস ও সোরিয়াসিসের মতো চর্মরোগের লক্ষণ দেখা দেয়নি। এই স্বল্প সময়ের মধ্যে এমনটা হওয়ার কথাও নয় বলে মনে করছেন গবেষকরা।

কিন্তু তারা বলছেন, রক্ত ও ডিএনএতে তারা যেই পরিবর্তন পেয়েছেন তা থার্ড হ্যান্ড ধূমপান যে ত্বকের ক্ষতি করে তা বোঝার জন্য যথেষ্ট এবং ত্বকে আসলে থার্ড হ্যান্ড ধূমপান কতটুকু প্রভাব ফেলে তা বোঝার জন্য অনেক মানুষকে নিয়ে আরো বড় আকারের গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। ভবিষ্যতে ইলেকট্রনিক সিগারেটের ক্ষতিকর থার্ড হ্যান্ড নিয়েও গবেষণা করতে চান তারা।

থার্ড হ্যান্ডে অধূমপায়ীর ক্ষতি ইংগিত করে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির কোষ জীববিজ্ঞানী প্রু ট্যালবট বলেছেন, ‘আপনি যদি আগে একজন ধূমপায়ীর মালিকানাধীন একটি ব্যবহৃত গাড়ি কিনে থাকেন, তাহলে আপনি নিজেকে কিছু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছেন। আপনি যদি এমন একটি ক্যাসিনোতে যান যা ধূমপানের অনুমতি দেয়, তাহলে আপনি আপনার ত্বককে তৃতীয় হাতের ধোঁয়ায় উন্মুক্ত করছেন। হোটেল রুম যা আগে একজন ধূমপায়ীর দখলে ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা