× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩ ১০:৫৯ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩ ১২:০৮ পিএম

ভারতের চন্দ্রযান বিক্রমের সফল অবতরণের সরাসরি সম্প্রচার দেখছে মানুষ। ২৩ আগস্ট গুজরাটের সায়েন্স সিটির মিলনায়তনে। ছবি : সংগৃহীত

ভারতের চন্দ্রযান বিক্রমের সফল অবতরণের সরাসরি সম্প্রচার দেখছে মানুষ। ২৩ আগস্ট গুজরাটের সায়েন্স সিটির মিলনায়তনে। ছবি : সংগৃহীত

ভারত ২০৪০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠাতে চায়। সেই লক্ষ্যে কাজ করতে দেশটির মহাকাশ গবেষণা সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো মঙ্গলবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। 

চাঁদে মানুষ পাঠানোর আগে ২০৩৫ সালের মধ্যে একটি মহাকাশ স্টেশন নির্মাণ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে ভারত। 

ইসরোর বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, ভারতের এখন নতুন এবং উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর দিকে মনযোগ দেওয়া উচিত। যার মধ্যে রয়েছে ২০৩৫ সাল নাগাদ 'ভারতীয় অন্তরীক্ষ স্টেশন' (ভারতীয় মহাকাশ স্টেশন) স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে প্রথম ভারতীয়কে চাঁদে পাঠানো। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য, মহাকাশ সংস্থা চাঁদ অনুসন্ধান পরিকল্পনার একটি রোডম্যাপ তৈরি করবে।

গত অগাস্টে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান অবতরণ করে ভারত। চাঁদের এই অংশ এখন পর্যন্ত আর কোনো দেশের চন্দ্রযান নামেনি। মূলত এরপর থেকে দেশটির মহাকাশ গবেষণা কার্যক্রমের পালে রীতিমতো জোর হাওয়া লেগেছে। 

চাঁদ জয়ের পর ভারত সূর্য নিয়ে গবেষণার জন্য সেটি লক্ষ্য করে একটি রকেট পাঠায়। মোদি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের শুক্র ও মঙ্গল গ্রহে অভিযান পরিচালনার লক্ষ্যে কাজ করার আহ্বানও জানিয়েছেন।

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা