× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঠেকাবে এমআইটির প্রযুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৫:১৬ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৭:১৩ পিএম

অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যুও হতে পারে। ছবি : সংগৃহীত

অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যুও হতে পারে। ছবি : সংগৃহীত

দুর্ঘটনা ও অন্যান্য আঘাতজনিত কারণে অনেক সময় অভ্যন্তরীণ রক্তক্ষরণে একজন  ব্যক্তির মৃত্যুও হতে পারে। অনেক ক্ষেত্রেই এ কারণে আহত ব্যক্তিকে হাসপাতালেও নেওয়া সম্ভব হয় না, এর আগেই তার মৃত্যু হয়। তাই এ ধরনের রক্তক্ষরণ যদি বন্ধ করা যায়, তবে অনেকেরই জীবন বাঁচানো সম্ভব হবে। হাসপাতালে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়ার মতো সময়ও পাওয়া যাবে।  

অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা নতুন এক সিন্থেটিক সিস্টেম তৈরি করেছে, যা অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে পারে।

তারা ন্যানো পার্টিকেল ও পলিমার মূলত এই দুই উপাদান বিশিষ্ট হোমোস্টাটিক ন্যানো পার্টিকেল ম্যাটেরিয়েল তৈরি করেছে, যা অভ্যন্তরীণ আঘাতের স্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ম্যাটেরিয়েল ক্লট গঠন করে শরীরে রক্ত জমাট বাঁধার যেই প্রাকৃতিক পদ্ধতি, সে অনুযায়ী কাজ করে। ইঁদুরের মডেলে এটি বেশ ভালোভাবেই কাজ করেছে।

গবেষকরা বলছেন, গুরুতর অভ্যন্তরীণ আঘাতে হাসপাতালে না পৌঁছানো পর্যন্ত এ পদ্ধতি রোগী বাঁচিয়ে রাখার নতুন উপায় দেবে।  

 সূত্র : এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা