প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪ ১৬:৪০ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪ ১৭:৫০ পিএম
ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুন। ছবি : সংগৃহীত
চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রাভকুন।
সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইনস্টিটিউট তাদের নাম ঘোষণা করে।
মাইক্রোআরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।
গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান হাঙ্গেরিয়ান বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও তার মার্কিন সহকর্মী চিকিৎসক ড্র ওয়াইজম্যান। করোনা ভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় এই দুই বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়।