× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৪ ১৩:৩০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবার ফিরে এসেছে মাহে রমজান। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান জানান, সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। আজ সন্ধ্যা থেকে তারাবির নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।’

মঙ্গলবার (১২ মার্চ) থেকে সেহরি, ইফতার আর কর্মস্থলের নতুন সময়সূচিতে বদলে যাবে জীবনযাত্রা। পবিত্র এ মাসে মহান আল্লাহপাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন এবং আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন।

মাসজুড়ে দিনে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আজকার, দান-খয়রাতের মাধ্যমে পুণ্য হাসিলে নিবেদিত থাকবেন মুসলিমরা।

ইতোমধ্যে এবারের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি (ঢাকা জেলা) প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূচি অনুযায়ী বুধবার (১২ মার্চ) প্রথম সেহরির সময় শেষ হবে ভোর ৪টা ৫১ মিনিটে। ফজরের ওয়াক্ত শুরু হবে ৪টা ৫৭ মিনিটে এবং প্রথম ইফতার হবে ৬টা ১০ মিনিটে।

সেহরি, ফজরের ওয়াক্ত এবং ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ছবি : সংগৃহীত

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা