× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

বাসস

প্রকাশ : ৩০ মে ২০২৬ ০৭:৫৬ এএম

আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান। ছবি: এএফপি

আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান। ছবি: এএফপি

তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। শনিবার ভোররাত থেকেই শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিবে হজের প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হচ্ছে হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথমদিনে ১৩ টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি। 

গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছে গত ২১ মে। 

এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনপ্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে পেরেছে।

হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে আগামী ১ জুলাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা