× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৬ ০৯:৩০ এএম

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে। ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হচ্ছে। ছবি: সংগৃহীত

আজ সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের কার্যক্রম শুরু হয়। মিনায় যাত্রা সহজ ও নিরাপদ করতে সৌদি সরকারের নির্দেশনা মেনে গতকাল রবিবার রাতেই হাজীরা মিনার উদ্দেশে রওনা হন।

ইসলামের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজীরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ তারা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে চলতি বছরের হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানেই অবস্থান করবেন।

৯ জিলহজ সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে হাজীরা মুজদালিফা থেকে মিনায় ফিরে যাবেন এবং বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করবেন। পরে মাথা মুণ্ডন অথবা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজের অবশিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে হাজীরা ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার মুসল্লি হজ পালন করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা