চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ ২০:৪৪ পিএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শান্তি শোভাযাত্রা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চমেক বৌদ্ধ ছাত্র সংসদ, বৌদ্ধ চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) সকালে নিউ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানমালার শুরুতে কলেজের নিউ একাডেমিক ভবন থেকে একটি শান্তি শোভাযাত্রা বের করা হয়। চমেকের ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে শোভাযাত্রাটি চমেক ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চমেক ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চমেকের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. দেবপ্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মূখ্য আলোচক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। প্রধান ধর্মদেশক ছিলেন মোগলটুলী শ্মশানভূমি শাক্যমুনি বৌদ্ধ বিহারের মহাপরিচালক তিলোকাবংশ মহাথেরো।
বিশেষ অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুর রব এবং বিবিডিএ সভাপতি অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া ।
জাতীয় সংগীত ও সমবেত সঙ্গীতের পর মঙ্গলাচরণ করেন নাসিং কলেজের শিক্ষার্থী দীপান্বিতা বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রূপম তালুকদার । শুভেচ্ছা বক্তব্য রাখেন বুদ্ধ পূর্ণিমা উদযা্পন পরিষদের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. দেবযানী বড়ুয়া, চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক স্নিগ্ধনীল বড়ুয়া।
মেডিকেল
কলেজের শিক্ষার্থী সৌরভ লাবণ্য বড়ুয়া ও ধানসিঁড়ি বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন
সাউদার্ন মেডিকেল কলেজের এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কল্যাণ
কুমার বড়ুয়া, ডা. ভাগ্যধন বড়ুয়া,ডা. রিপন বড়ুয়া, ডা. প্রীতিশ বড়ুয়া, ডা. প্রীতি বড়ুয়া,
ডা. অনন্ত বড়ুয়া, ডা. বর্ণালী বড়ুয়া, ডা. ডেইজী বড়ুয়া, ডা. শ্রাবণী বড়ুয়া, ডা.
সুদীপ বড়ুয়া, ডা. সুমিষ্ঠা বড়ুয়া, ডা. শর্মিলা বড়ুয়া, ডা. স্নেহাশীষ বড়ুয়া, চট্টগ্রাম
মেডিকেল কলেজ বৌদ্ধ ছাত্র সংসদের সভাপতি সৌরেন বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।