× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গঙ্গায় ইফতার ও মাংসের হাড় ফেলায় ১৪ মুসলিম গ্রেপ্তার

বিবিসি বাংলা

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৭:১৫ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৬ ১৭:৪৭ পিএম

ভারতের উত্তর প্রদেশের বারাণসী গঙ্গা নদী । ফাইল ছবি: বিবিসি

ভারতের উত্তর প্রদেশের বারাণসী গঙ্গা নদী । ফাইল ছবি: বিবিসি

ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে নৌকায় করে ইফতারের সময় গঙ্গা নদীতে মাংস খাওয়া ও উচ্ছিষ্ট মাংসের হাড় জলে ফেলার অভিযোগে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বারাণসীর কোতয়ালি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওই অভিযোগটি দায়ের করেছিলেন বারাণসীর ভারতীয় জনতা যুব মোর্চার নগর সভাপতি রজত জয়সওয়াল।

এরপরই পুলিশ তদন্ত দল গঠন করে ব্যবস্থা নেয়।

তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, ধর্মীয় স্থলের অবমাননা করা, উপদ্রব, নদী দূষণ, ক্ষতিকর দ্রব্য নদীতে ফেলার মতো অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা