প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮ পিএম
আল কুরআনের বাণী
পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন শস্যক্ষেত্র এবং আছে আঙুরের বাগান ও উর্বর ভূমি এবং রয়েছে খর্জ্জুর; যা একই প্রকারের আবার বিভিন্ন প্রকারের অথচ সবই একই পানি দ্বারা সিঞ্চিত। কতগুলোকে কতগুলোর চেয়ে উৎকৃষ্ট করে সৃষ্টি করি। নিশ্চয়ই! এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তাভাবনা করে।
আল হাদিস থেকে
হজরত আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত। এক ব্যক্তি নবী (সা.) এর নিকট তাগাদা দিতে এসে রুক্ষ ভাষা ব্যবহার করতে লাগল। এতে সাহাবারা লোকটিকে শিক্ষা দিতে উদ্যত হলেন। তখন নবী (সা.) বললেন, তাকে ছেড়ে দাও। কেননা, পাওনাদারের কড়া ভাষা প্রয়োগের অধিকার আছে। তারপর তিনি বললেন, তার (উটের) সমবয়সি একটি (উষ্ট্র) তাকে দিয়ে দাও। তারা বললেন, হে আল্লাহর রাসুল! এরূপ উষ্ট্র পাচ্ছি না (বরং উত্তম উষ্ট্র পাওয়া যাচ্ছে), নবী (সা.) বললেন, সেটাই দাও। কেননা, দেনা পরিশোধে উত্তম ব্যক্তিই তোমাদের মধ্যে সর্বোত্তম।