প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম
আল কুরআনের বাণী
যারা আল্লাহর পাশে অন্যদের আরাধনা করে তোমরা তাদেরকে উপহাস করো না, কেননা তাহলে তারাও ভুল করে অজ্ঞতাবশত আল্লাহকে নিয়ে উপহাস করবে। এমনিভাবে আমি প্রত্যেক জাতি/সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের নিজ নিজ কাজকর্মকে সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন।
আল হাদিস থেকে
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (সা.) বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত (আলেমদের বিলুপ্তি এবং মূর্খদের আধিক্যের দরুন) ইলমকে তুলে নেওয়া না হবে। ভূমিকম্প অধিক পরিমাণ হবে, সময় সংকীর্ণ হয়ে আসবে, ফেতনা-ফ্যাসাদ দেখা দেবে এবং ‘হারজ’ অত্যন্ত বেড়ে যাবে। ‘হারজ’ হচ্ছে হত্যা। হত্যাÑ এত অধিক হবে যে, (মানুষ কমে যাওয়ার ফলে) তোমাদের মধ্যে ধন-সম্পদ বেড়ে যাবে। প্রয়োজনের তুলনায় তা বহুগুণে বৃদ্ধি পাবে।