× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-কুরআন ও হাদীসের বাণী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অতঃপর যখন তিনি তাদের রক্ষা করেন, দেখ! তারা পৃথিবীতে অন্যায় অনাচার করতে শুরু করে। হে মানুষ! তোমাদের কৃত অনাচার কেবল তোমাদেরই বিপক্ষে যাবে। পার্থিব জীবনের সুখ ভোগ করে নাও, অতঃপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তখন আমি তোমাদের জানাব তোমরা যা কিছু করতে।

সুরা ইউনুস : ২৩

আল-হাদিস থেকে

হজরত জাবির (রা.) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে যাত্রা করে জাতুর রিকা নামক স্থানে পৌঁছে যাই। রাবি বলেন, আমরা কোনো ছায়াদার গাছের কাছে উপনীত হলে তা রাসুলুল্লাহ (সা.)-এর জন্য ত্যাগ করতাম। রাবি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর তরবারিখানা একটি গাছের সঙ্গে ঝুলন্ত থাকা অবস্থায় এক মুশরিক ব্যক্তি এসে তার তরবারিখানা হাতে নিয়ে তা কোষমুক্ত করল। এরপর সে রাসুলুল্লাহ (সা.)-কে বলল, তুমি কি আমাকে ভয় করো? তিনি বলেন, না। সে বলল, কে তোমাকে আমার (আক্রমণ) থেকে রক্ষা করবে? তিনি বলেন, আল্লাহ আমাকে তোমার (আক্রমণ) হতে রক্ষা করবেন। রাবি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা লোকটিকে হুমকি দিলে সে তরবারিখানা খাপের মধ্যে ঢুকিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখল। রাবি বলেন, এরপর নামাজের জন্য আজান দেওয়া হলে তিনি একদলের সঙ্গে দুই রাকাত নামাজ পড়েন। এরপর এ দলটি পেছনে সরে যায় এবং তিনি অন্য দলের সঙ্গে আরও দুই রাকাত নামাজ পড়েন। রাবি বলেন, তাতে রাসুলুল্লাহ (সা.) এর হলো চার রাকাত এবং লোকদের হলো দুই রাকাত।

হাদিস ১৮২১, সহিহ মুসলিম শরিফ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা