× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিত্র শবেমেরাজ আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১০:২২ এএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১০:৩৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আজ পবিত্র শবেমেরাজ। এ রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহর নৈকট্যলাভ, রহমত এবং ক্ষমাপ্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ, ঘর কিংবা ইসলামি প্রতিষ্ঠানে বিশেষ ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন।

ইসলামে শবেমেরাজের গুরুত্ব অপরিসীম। কারণ, এ রাতেই প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মানব জাতির জন্য নামাজ ফরজ করার বিধান নিয়ে আসেন। এ রাত থেকেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের নির্দেশ কার্যকর হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন, এ রাতে মহান আল্লাহর বিশেষ রহমত ও বরকতলাভের সুযোগ মেলে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও ইবাদতের আয়োজন করা হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বায়তুল মোকাররমের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে নিশ্চিত করা হয়, বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ১৪৪৬ হিজরি সনের রজব মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আজ (২৭ জানুয়ারি) দিনগত রাতে পবিত্র শবেমেরাজ পালিত হচ্ছে।

এ মহিমান্বিত রাতে আল্লাহর নৈকট্যলাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা গভীর ভক্তি ও নিষ্ঠায় ইবাদত-বন্দেগি পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা