× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরের চন্দ্রপুরীর ওরসে ভক্তদের ঢল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:০১ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৫২ পিএম

চন্দ্রপাড়া দরবারে ভক্তদের একাংশ। প্রবা ফটো

চন্দ্রপাড়া দরবারে ভক্তদের একাংশ। প্রবা ফটো

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফের দুই দিনব্যাপী বাৎসরিক ওরস সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে এই ওরস  শরীফের  শেষ হয়েছে।  

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ যোহর পবিত্র কোরআন তেলোয়াত ও অন্যান্য কার্যক্রমের মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়।

বুধবার সারারাত মুসল্লীরা এবাদত বন্দেগির মধ্য দিয়ে পার করেছেন। গভীর রাতে ভক্তরা মহান আল্লাহ তা’লার নৈকট্য লাভের আশায় আলোচনা ও দোয়ায় শামিল হন। প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে শাহ চন্দ্রপুরীর এই ওরসে ভক্তদের ঢল নেমেছে।

বুধবার বাদ ফজর চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত মাওলানা শাহ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ্ চন্দ্রপুরী নকশবন্দী মোজাদ্দেদী (রহ.) এর দরবারে এ মুনাজাত অনুষ্ঠিত হয়। দরবারের পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান আখেরি মোনাজাত পরিচালনা করেন।

গেল সোমবার বিকেল থেকেই ওরস উপলক্ষে দেশ-বিদেশসহ বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য আশেকান ও জাকেরান ওরসে সমবেত হয়েছেন। সড়ক ও নৌপথে এসেছেন দূর দূরান্ত থেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা